Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেব-শুভশ্রীর পুরনো সম্পর্কের স্মৃতি ঘিরে (Subhashree Ganguly Birthday) যখন টলিপাড়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে, ঠিক তখনই স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে ভালোবাসার বার্তা দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। লাল গোলাপের তোড়া হাতে স্ত্রীর বিশেষ দিনটিকে আরও সুন্দর করে তুললেন তিনি। সেই মুহূর্তের একটি ছোট্ট ভিডিও সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন রাজ। আর তা প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
দেশু জুটির প্রত্যাবর্তন (Subhashree Ganguly Birthday)
সম্প্রতি ‘দেসু ৭’-এর হাত ধরে দীর্ঘ সময় পর ফের বড় (Subhashree Ganguly Birthday) পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে দেব ও শুভশ্রীকে। একসময় তাঁদের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় বিস্তর চর্চা হয়েছিল। দীর্ঘ বিরতির পর এই জুটির প্রত্যাবর্তন ঘিরে তাই সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে রাজ ও শুভশ্রীর দাম্পত্যে দূরত্ব তৈরি হয়েছে বলে নানা জল্পনা ছড়িয়েছিল। তবে ছবির বিশেষ প্রদর্শনীতে রাজের সঙ্গে শুভশ্রীর উপস্থিতি সেই আলোচনায় অন্য মাত্রা যোগ করে।
জন্মদিনের শুভেচ্ছা
এবার জন্মদিনের ভিডিও যেন সেই সমস্ত জল্পনায় আরও একবার ইতি টানল। ভিডিওতে দেখা যাচ্ছে, লাল গোলাপের তোড়া পেয়ে খুশিতে উচ্ছ্বসিত শুভশ্রী। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাজ লিখেছেন, তাঁর ভালোবাসার মানুষকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। পালটা ভালোবাসা প্রকাশ করে শুভশ্রীও জানিয়েছেন, ‘আই লাভ ইউ’।

আরও পড়ুন: Naihati Boro Maa Puja: ভিআইপি নন, সকলের জন্য একই নিয়ম! নৈহাটির বড়মার পুজোয় এবার বিশেষ ব্যবস্থা
ভিডিওর নেপথ্যে শোনা যাচ্ছে অ্যাশ কিংয়ের গান। ক্যাজুয়াল পোশাকে, হাসিমুখে শুভশ্রীর এই বিশেষ মুহূর্ত ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। পুরনো সম্পর্কের চর্চার মাঝেও রাজ-শুভশ্রীর এই ভালোবাসার প্রকাশ অনুরাগীদের মনে করিয়ে দিল, তাঁদের সম্পর্কের নিজস্ব রসায়ন এখনও অটুট।


