Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ঢাকা বোট ক্লাবের পাঁচ বছর (Pori Moni Arrest) পুরনো বিতর্ক ফের নতুন করে বিপাকে ফেলেছে বাংলাদেশের অভিনেত্রী পরীমণিকে। একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় বুধবার তাঁর জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর বৃহস্পতিবারই জামিন ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন অভিনেত্রী। শুটিংয়ের ব্যস্ততার পাশাপাশি বারবার আদালতে হাজিরা দেওয়ার চাপ তাঁর কাজ ও ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করছে বলে দাবি পরীমণির।
গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ (Pori Moni Arrest)
ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের দায়ের করা (Pori Moni Arrest) মামলায় বুধবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার কারণে পরীমণি আদালতে আসতে পারেননি বলে জানান তাঁর আইনজীবী। অ্যালার্জির সমস্যায় ভুগছেন, তাই সময় দেওয়া হোক-এমন আবেদন জানানো হয়েছিল। তবে অভিযোগকারী পক্ষের আইনজীবী সেই আবেদন মেনে নিতে চাননি। তাঁদের বক্তব্য ছিল, অভিনেত্রী ইচ্ছাকৃতভাবে আদালতে হাজিরা এড়াচ্ছেন। শেষ পর্যন্ত সময় চেয়ে করা আবেদন খারিজ করে জামিন বাতিল এবং গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন বিচারক।
আরও পড়ুন: Fake WiFi Scam: ওয়াই-ফাই যোজনার নামে জালিয়াতি, কলকাতার কল সেন্টার থেকে গ্রেফতার ৬
এই মামলায় আগেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ২০২৫ সালের জানুয়ারিতেও পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে আদালতে হাজির হয়ে জামিন পান তিনি। বারবার এমন আইনি পরিস্থিতির মুখে পড়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর অভিযোগ, মামলার কারণে পেশাগত কাজ এবং সংসার-দুই ক্ষেত্রেই চাপ বাড়ছে।


