Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জন্মদিনের মধ্যরাতে তৃণমূলের সর্বভারতীয় (Abhishek Banerjee) সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনা ছড়াল। কালীঘাটে তাঁর বাড়ির সামনে বিজেপি সমর্থকদের ‘চোর’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাতভর চলে পাল্টা স্লোগান। অভিষেকের সমর্থকদের সঙ্গে বিজেপি সমর্থকদের বচসা ও সংঘর্ষের অভিযোগও উঠেছে। তাঁর ব্যানার ও পোস্টার ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ (Abhishek Banerjee)
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় (Abhishek Banerjee) পুলিশ। এরপর বাড়ির বাইরে বেরিয়ে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন অভিষেক। তাঁকে বাড়িতে ফিরে যেতে বলা হলে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ। বলেন, “আমি জায়গা খালি করব না। এখানেই বসব। এটা কি আপনার পৈত্রিক সম্পত্তি?” পুলিশের উদ্দেশে তাঁর আরও মন্তব্য, “আপনি পাবলিক সার্ভেন্ট। আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি মানুষের চাকর। আমি মানুষের নির্বাচিত প্রতিনিধি।”
তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ
তৃণমূল কর্মীদের মারধর এবং তাঁদের লক্ষ্য করে আধলা ইট ও বড় পাথর ছোড়ার অভিযোগও করেন অভিষেক। তাঁর দাবি, ঘটনায় কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন। এক কর্মীর আঙুলের পাশের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁর প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তিনি। আরেকজনের চোখের নিচের হাড় ভেঙেছে বলেও দাবি সাংসদের।
আরও পড়ুন: Abhishek Bachchan: বরের কাঁধে মাথা, আদুরে মুহূর্তে ডিভোর্সের জল্পনায় জল বচ্চন দম্পতির
অভিষেকের অভিযোগ, “আজ পরিকল্পিতভাবে এরা হত্যা করার জন্য এসেছিল।” তাঁর আরও দাবি, গোটা ঘটনা পুলিশের সামনেই ঘটেছে, অথচ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রাতের এই উত্তেজনার জেরে কালীঘাটে দীর্ঘক্ষণ চাপা উত্তেজনা বজায় থাকে।


