Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ‘এ’ দল থেকে সরে দাঁড়ালেন রজত পাতিদার। আসন্ন এসিসি রাইজিং স্টারস এশিয়া কাপে তিলক বর্মার ডেপুটি হিসাবে নির্বাচিত হয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক (Rinku Singh)। কিন্তু চোটের কারণে আপাতত ৫০ ওভারের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাতিদারের সেই অনুরোধ মেনে নিয়েছে বিসিসিআই। তাঁর পরিবর্ত হিসাবে দলে সুযোগ পেয়েছেন দিল্লির তরুণ অলরাউন্ডার আয়ুষ বাদোনি। পাশাপাশি সহ-অধিনায়ক পদেও বদল এনেছেন নির্বাচকেরা। নতুন দায়িত্ব পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং।
পাতিদারের পরিবর্তে আয়ুষ, দায়িত্বে রিঙ্কু (Rinku Singh)
রবিবার, ৮ নভেম্বর এক বিবৃতিতে পাতিদারের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড জানিয়েছে, চোটের কারণে আপাতত ৫০ ওভারের ক্রিকেট থেকে দূরে থাকার ইচ্ছার কথা নিজেই জানিয়েছেন পাতিদার। তাঁর জায়গায় দলে ঢুকেছেন আয়ুষ বাদোনি। অন্যদিকে, সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন রিঙ্কু সিং। অর্থাৎ, তিলক বর্মার নেতৃত্বেই রাইজিং স্টারস এশিয়া কাপে খেলবে ভারতীয় ‘এ’ দল।
বারবার চোটের সমস্যায় পাতিদার (Rinku Singh)
গত কয়েক মরশুম ধরেই চোটের সমস্যায় ভুগছেন পাতিদার। গত বছর অক্টোবরেও বাঁ হাঁটুর সমস্যার কারণে ঘরোয়া ক্রিকেটে তাঁর অভিযান ব্যাহত হয়েছিল। তার আগে আইপিএল ২০২৫-এ আঙুলে চোট পেয়েছিলেন তিনি। তবে এবার ঠিক কী ধরনের চোটে ভুগছেন, তা স্পষ্ট করেনি বিসিসিআই। কবে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবেন, সে বিষয়েও বোর্ডের তরফে কিছু জানানো হয়নি।
তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল ভারতীয় দলে (Rinku Singh)
১৯ থেকে ২৯ নভেম্বর দোহায় আয়োজিত হবে এসিসি রাইজিং স্টারস এশিয়া কাপ। ভারতীয় ‘এ’ দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল রেখেছেন নির্বাচকেরা। দলে রয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং, তিলক বর্মা ও রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেটার। উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন প্রভসিমরন ও কুমার কুশাগ্র। পেস আক্রমণে থাকছেন হর্ষিত রানা, প্রিন্স যাদব ও আরশাদ খান।
গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান মহারণ (Rinku Singh)
গ্রুপ ‘বি’-তে রয়েছে ভারতীয় ‘এ’ দল। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহী। ২০ নভেম্বর নেপালের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত (Rinku Singh)। ২২ নভেম্বর পাকিস্তান ‘এ’ এবং ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর মুখোমুখি হবে তারা। দুই গ্রুপের প্রথম দুই দল সেমিফাইনালে উঠবে। প্রতিযোগিতার ফাইনাল ২৯ নভেম্বর।
আরও পড়ুন: Manchester United: সিটির হারে অবনমনের খাঁড়া ম্যান ইউর ঘাড়ে, ৪০ বছরের লজ্জার রেকর্ড!
ভারতীয় ‘এ’ দল
অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), তিলক বর্মা (অধিনায়ক), রিঙ্কু সিং (সহ-অধিনায়ক), কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), সূর্যাংশ শেড়গে, শাহবাজ আহমেদ, বিপ্রজ নিগম, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, হর্ষিত রানা, প্রিন্স যাদব, আরশাদ খান ও আয়ুষ বাদোনি।



