Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার রাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত সীমিত ওভারের সিরিজের জন্য জোড়া ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিসিআই (Indian Cricket Team)। প্রথম তিন ওয়ানডে এবং শেষ দুই ওয়ানডের জন্য আলাদা দল ঘোষণা করা হলেও, এই স্কোয়াডগুলোতে নাম নেই দুই তারকা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল এবং রবীন্দ্র জাদেজার। এই দুই ক্রিকেটারের বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে এবং সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র আলোড়ন।
বাদ যশস্বী (Indian Cricket Team)
জাতীয় দলের জার্সিতে ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্স করা সত্ত্বেও যশস্বী জয়সওয়ালকে ওয়ানডে দলে না রাখায় যারপরনাই হতাশ প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। অশ্বিনের মতে, যশস্বীর বাদ পড়া যেমন দুর্ভাগ্যজনক, তেমনই অন্যায়।
রবিচন্দ্রন অশ্বিনের ক্ষোভ (Indian Cricket Team)
অশ্বিন জোরালো সওয়াল করে বলেছেন যে, শেষ দুই ওয়ানডে ম্যাচে অধিনায়ক শুভমান গিলকে বিশ্রাম দেওয়া হলে, সেখানে নিশ্চিতভাবেই সুযোগ পাওয়া উচিত ছিল যশস্বীর। তাঁর বিশ্বাস, এই ধরনের সিদ্ধান্ত তরুণ এই ব্যাটারটির আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিতে পারে। বিশেষ করে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির কথা মাথায় রেখেও যশস্বীকে শেষ দুই ম্যাচে সুযোগ দেওয়া উচিত ছিল বলে মনে করছেন তিনি।
রবীন্দ্র জাদেজার ওয়ানডে ভবিষ্যৎ (Indian Cricket Team)
যশস্বীর পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচেও তাঁকে বাইরে রাখা হয়েছিল, এবং নিউজিল্যান্ড সিরিজেও তিনি উপেক্ষিত রইলেন। এর ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, নির্বাচকরা কি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা থেকে জাদেজাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছেন?
এ বিষয়ে বোর্ডের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, স্পিনার-অলরাউন্ডার হিসেবে বর্তমানে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরই বিশ্বকাপের দৌড়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন। ফলে আপাতত জাদেজাকে নিয়ে আর দীর্ঘমেয়াদি ভাবনার অবকাশ দেখছে না বোর্ড, যা থেকে মনে করা হচ্ছে ভারতের ওয়ানডে জার্সিতে হয়তো নিজের শেষ ম্যাচটি ইতিমধ্যে খেলে ফেলেছেন জাড্ডু।
নিউজিল্যান্ড সিরিজের প্রথম তিন ম্যাচের দল (Indian Cricket Team)
প্রথম তিন ম্যাচের ঘোষিত স্কোয়াডে অধিনায়কের দায়িত্বে রয়েছেন শুভমান গিল এবং সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রেয়াস আইয়ার (Indian Cricket Team)। ব্যাটার ও উইকেটকিপার হিসেবে স্কোয়াডে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋতুরাজ গায়কোয়াড় এবং ঈশান কিষাণ। অলরাউন্ডার ও বোলিং বিভাগে রয়েছেন নীতীশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, অংশুল কম্বোজ, গুরনুর ব্রার, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ এবং কুলদীপ যাদব।



