Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সকালবেলা আচমকাই বড়সড় বিপত্তি উত্তর কলকাতায় (Tala)। টালা সংলগ্ন রেললাইনের নিচে থাকা ৭২ ইঞ্চির বিশাল জলের পাইপলাইন ফেটে জলমগ্ন হয়ে পড়ল একাধিক এলাকা। বনমালী সরকার স্ট্রিট, বিধান সরণির একাংশ, হাটখোলা-সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় রাস্তায় জল জমে যায়। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তার স্বার্থে বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। একইসঙ্গে বন্ধ রাখা হয়েছে জল সরবরাহ। আচমকা এই ঘটনায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সকাল সাড়ে ৮টায় আচমকা বিপত্তি (Tala)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ টালা রেল ইয়ার্ডের ভিতরে এই বিপত্তি ঘটে। রেললাইনের নিচ দিয়ে যাওয়া ৭২ ইঞ্চির জলের পাইপলাইনে ফাটল দেখা দেয়। মুহূর্তের মধ্যে পাইপলাইন থেকে বেরিয়ে আসা জল আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করে। বনমালী সরকার স্ট্রিট থেকে বিধান সরণির একাংশ এবং হাটখোলা-সহ একাধিক এলাকায় জল জমে যায়। রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় (Tala)।
ব্রিটিশ আমলের পাইপলাইন, জল সরবরাহে বড় প্রভাব (Tala)
জানা গিয়েছে, পুরনো ব্রিটিশ আমলের এই পাইপলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। টালা জলাধার থেকে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ৭২ ইঞ্চির পাইপলাইনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে এই পাইপলাইনে ফাটল দেখা দেওয়ায় জল সরবরাহ ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। পাইপলাইন মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে।
নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বন্ধ জল সরবরাহও (Tala)
এলাকায় জল ঢুকে পড়ায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে জল সরবরাহ। ফলে একদিকে বিদ্যুৎহীনতা, অন্যদিকে পানীয় জলের অভাব—জোড়া সমস্যার মুখে পড়েছেন বাসিন্দারা। বিশেষ করে দৈনন্দিন কাজকর্ম, যাতায়াত এবং পানীয় জলের ব্যবস্থা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের।

আরও পড়ুন: Kalipuja Weather 2026: শীতের আমেজ এখনই নয়, আগামী তিন দিনে কতটা নামবে বাংলার তাপমাত্রা?
পুরসভার বিরুদ্ধে ক্ষোভ, স্থায়ী সমাধানের দাবি বাসিন্দাদের
এই ঘটনায় কলকাতা পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, পাইপলাইন সংক্রান্ত সমস্যা নিয়ে বারবার পুরসভাকে জানানো হলেও স্থায়ী কোনও সমাধান হয়নি। ফলে ফের এই ধরনের বিপত্তির মুখে পড়তে হল এলাকাবাসীকে।



