Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: হার্দিক পাণ্ডিয়াকে দলে পাওয়ার স্বপ্ন পূরণ হয়নি কলকাতা নাইট রাইডার্সের (KKR)। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিতে চলেছেন ভারতীয় অলরাউন্ডার। তবে হাল ছাড়তে নারাজ নাইট শিবির। এবার দলের ফিনিশার সমস্যা মেটাতে দিল্লি ক্যাপিটালসের ভারতীয় ক্রিকেটার আশুতোষ শর্মার দিকে নজর দিয়েছে কেকেআর। তাঁকে দলে পেতে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে ছেড়ে দেওয়ার কথাও ভাবতে পারে কলকাতা। অন্যদিকে, আশুতোষকে পেতে আগ্রহী গুজরাট টাইটান্সও। ফলে তাঁকে নিয়ে তিন দলের মধ্যে অদলবদলের সম্ভাবনা তৈরি হয়েছে।
হার্দিকের বদলে অর্শদীপ (KKR)
চোট এবং কেরিয়ার নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আইপিএলে হার্দিকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিতে চলেছেন তিনি। বদলে মুম্বই শিবিরে আসতে পারেন পাঞ্জাবের তারকা পেসার অর্শদীপ সিং। দুই দলের মধ্যে এই দলবদলের চুক্তি চূড়ান্ত হয়েছে বলে খবর। এবার শুধু বিসিসিআইয়ের সরকারি স্বীকৃতির অপেক্ষা।
হার্দিককে দলে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সও চেষ্টা চালিয়েছিল। দুই পক্ষের মধ্যে কথাবার্তাও বেশ কিছুটা এগিয়েছিল। কিন্তু হার্দিককে পেতে মুম্বই যে ক্রিকেটারদের চেয়েছিল, তাঁদের ছাড়তে রাজি হয়নি কেকেআর। ফলে শেষ পর্যন্ত ভেস্তে যায় সেই সম্ভাবনা।
ফিনিশারের খোঁজে আশুতোষ শর্মা (KKR)
এক আন্তর্জাতিক ক্রিকেট সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবার দিল্লি ক্যাপিটালসের আশুতোষ শর্মাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে কেকেআর। আইপিএলে ফিনিশার হিসাবে নিজের দক্ষতা ইতিমধ্যেই প্রমাণ করেছেন এই ভারতীয় ক্রিকেটার। পঞ্জাব কিংসের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জিতিয়েছেন তিনি। সেই পারফরম্যান্সের সুবাদেই বড় অঙ্কের দর দিয়ে তাঁকে দলে নিয়েছিল দিল্লি।
গত মরশুমেও ৩ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করে আশুতোষকে ধরে রেখেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। এবার তাঁকে নিজেদের শিবিরে পেতে চাইছে কলকাতা। আশুতোষকে পাওয়া গেলে নাইটদের ফিনিশার সমস্যা অনেকটাই মিটতে পারে বলে মনে করা হচ্ছে।
আশুতোষের বদলে পাথিরানাকে (KKR)
তবে আশুতোষকে পেতে হলে কলকাতাকে ছাড়তে হতে পারে মাথিশা পাথিরানাকে। গত নিলামে ১৮ কোটি টাকা খরচ করে শ্রীলঙ্কার এই পেসারকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু চোটের কারণে গত মরশুমে কার্যত খেলতেই পারেননি তিনি। মাত্র একটি ম্যাচে নেমে দু’ওভার বল করার পর মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তারপর আর মাঠে ফেরা হয়নি পাথিরানার। তাই তাঁকে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারে নাইট ম্যানেজমেন্ট।
আশুতোষকে পেতে লড়াইয়ে গুজরাটও (KKR)
অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের দলে রয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তাঁকে ধরে রাখতে আগ্রহী হলেও পুরো মরশুমে স্টার্ককে পাওয়া নিয়ে সংশয় রয়েছে দিল্লির (KKR)। তাই বিকল্প পেসারের সন্ধানে রয়েছে সৌরভের দল। পাথিরানাকে পেলে সেই ঘাটতি অনেকটাই পূরণ হতে পারে। ফলে কেকেআর ও দিল্লির মধ্যে ক্রিকেটার অদলবদলের সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন: New Zealand: ভারতের বিরুদ্ধে শেষ ওয়ানডের আগে চোটের ধাক্কা নিউজিল্যান্ডে
তবে আশুতোষকে পাওয়ার দৌড়ে শুধু কলকাতা নয়, রয়েছে গুজরাট টাইটান্সও। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আশুতোষের বদলে দিল্লিকে শাহরুখ খানের প্রস্তাব দিতে পারে শুভমান গিলের দল। গত মরশুমে ৪ কোটি টাকা দিয়ে শাহরুখ খানকে ধরে রেখেছিল গুজরাট। আশুতোষ ও শাহরুখ—দু’জনেই ভারতীয় ফিনিশার। তাই তাঁদের অদলবদলের প্রস্তাব দিয়েছে গুজরাট বলে খবর। সব মিলিয়ে আশুতোষকে নিয়ে তিন দলের মধ্যে টানাপড়েন তৈরি হয়েছে। শেষ পর্যন্ত এই লড়াইয়ে কেকেআর বাজিমাত করতে পারে কি না, এখন সেটাই দেখার।



