Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ প্রথম উইকেট নিয়ে নজর কাড়লেন মুম্বইয়ের রঘু শর্মা (Raghu Sharma)।
প্রথম উইকেট নিয়ে চর্চায় রঘু (Raghu Sharma)
বয়স যে সাফল্যের কাছে কোনও বাধা নয় সেটা বারবার প্রমাণিত হয়েছে জীবনের নানান ক্ষেত্রে। কাউকে দেখা গিয়েছে বয়েসের সংখ্যা অনেক হলেও সাফল্যের স্বাদ সে পেয়েছে আবার বয়সে খুব অল্প হলেও পেয়েছেন সাফল্য। তবে সবার ক্ষেত্রে সাফল্য পাওয়ার থেকে সেই সাফল্য ধরে রাখাই হয়ে যায় বেশি চ্যালেঞ্জের। আইপিএল-এর মত মেগা টুর্নামেন্টে বারবার দেখা গিয়েছে বহু তরুণ প্রতিভা মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে। বয়স কোনও বাধা না হলেও অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় ধৈর্য। সেই সময়টা নিজের উপর ভরসা রেখে নিজেকে প্রস্তুত করা বেশি জরুরি। এবার সেই সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগলেন মুম্বইয়ের বোলার (Raghu Sharma)।
২০২৬ আইপিএল পা দিয়েছে ১৯ বছরে। এই দীর্ঘ সময়ের মধ্যে ১৫ বছর সুযোগের অপেক্ষায় ছিলেন রঘু শর্মা। এবার সেই কাঙ্খিত সুযোগ পেয়ে বিশেষ বার্তা দিলেন রঘু। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম উইকেট নিলেন তিনি। উইকেট নেওয়ার পরেই পকেট থেকে একটা কাগজ বের করে তুলে ধরেন ক্যামেরার দিকে। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

৩৩ বছর বয়সি রঘু আইপিএল ২০২৬-এ অভিষেক করেন চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে কিন্তু সেই ম্যাচে উইকেট পাননি তিনি। তাঁর প্রথম উইকেট আসে LSG-র বিরুদ্ধে। LSG-র অক্ষত রঘুবংশীর উইকেট নিয়ে পকেট থেকে একটি কাগজ বের করে তুলে ধরেন ক্যামেরার দিকে। সেখানে লেখা ছিল, ‘গুরুদেবের কৃপায় আজকের দিনে ১৫ বছরের বেদনাদায়ক যাত্রার সমাপ্তি হয়েছে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য মুম্বই ইন্ডিয়ান্সকে ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। জয় শ্রী রাম (Raghu Sharma)।’
আরও পড়ুন: Booth Capturing: ছাপ্পা ভোটে জিতেছিল তৃণমূল, তালা মেরে বুথ দখল বিজেপির!
তাঁর এই বার্তা থেকে স্পষ্ট যে বছরের পর বছর আইপিএল-এ উইকেটের জন্য দীর্ঘদিন ধরে লড়াই এবং ত্যাগ করেছেন সেটার ফল পেলেন এই ম্যাচে। বছরের পর বছর তিনি যুক্ত আইপিএল-এর সঙ্গে। ২০১৩ সালে চেন্নাইয়ের নেট বলার ছিলেন তিনি। ২০২৫ সালে নেট বোলার হিসেবে যুক্ত হন মুম্বই শিবিরে। চলতি বছর ভিগনেশ পুথুর চোটের কারণে সিকে ছেড়ে তাঁর কপালে। LSG-র নিকোলাস পুরান আউট হয়ে ফেরার পর রঘু সহ বাকি বোলাররা রান তোলার গতি কমিয়ে দিতে সহায়ক হন। সুতরাং এই ম্যাচ জয়ের পিছনের তাঁদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে (Raghu Sharma)।


