Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের আবহেই সঙ্গীতজগতে (Pandit Manilal Nag Death) নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন বিষ্ণুপুর ঘরানার বিশিষ্ট সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার গভীর রাতে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ শিল্পী। মঙ্গলবার সকালে তাঁর মরদেহ বিটি রোডের বাসভবনে নিয়ে আসা হয়। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
হল না শেষরক্ষা (Pandit Manilal Nag Death)
মণিলাল নাগের মেয়ে তথা সেতারশিল্পী (Pandit Manilal Nag Death) মিতা নাগ জানিয়েছেন, ২০২১ সাল থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তাঁর বাবা। সম্প্রতি ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। এর আগে দশমীর দিনও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে।
অভিজ্ঞতার পাহাড়
১৯৩৯ সালে বাঁকুড়ার এক গ্রামে জন্ম মণিলাল নাগের। তাঁর বাবা গোকুল নাগ ছিলেন বিষ্ণুপুর ঘরানার সেতারশিল্পী। বাবার কাছেই সেতারের হাতেখড়ি। পরবর্তী সময়ে নিজস্ব বাদনশৈলীর মাধ্যমে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলেন তিনি। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে সেতার পরিবেশন করেছেন। পণ্ডিত শামতাপ্রসাদ, কিষেন মহারাজ, আনোখেলাল এবং উস্তাদ কেরামতুল্লা খাঁয়ের মতো তবলাশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর।
মণিলাল নাগের মরদেহ প্রথমে রাজ্য সঙ্গীত অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হবে। পরে সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি ও সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা রয়েছে। এরপর কাশীপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর প্রয়াণে শাস্ত্রীয় সঙ্গীতের জগতে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা।


