Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ধর্ষণ, তোলাবাজি-সহ একাধিক (Pareshram Das Arrest) অভিযোগে গ্রেফতার হলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। সোমবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে আটক করে বারুইপুর জেলা পুলিশের বিশেষ দল। পুলিশ সূত্রে খবর, মুম্বইগামী বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। দীর্ঘ ১৭ দিন ধরে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না বলেও দাবি তদন্তকারীদের। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করার কথা।
গ্রেফতারির সময় সঙ্গে ১১টি ব্যাগ! (Pareshram Das Arrest)
বিমানবন্দরে গ্রেফতারির সময় বিধায়কের (Pareshram Das Arrest) সঙ্গে একাধিক ব্যাগ ছিল বলে জানা গিয়েছে। সেগুলি তল্লাশি করে ১১টি মোবাইল ফোন এবং নগদ ২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে। উদ্ধার হওয়া ফোনগুলির মধ্যে একাধিক দামি আইফোন এবং নামী সংস্থার অ্যান্ড্রয়েড ফোন রয়েছে বলেও সূত্রের খবর। তবে এই সামগ্রীর বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসা জরুরি।
কী কী অভিযোগ বিধায়কের বিরুদ্ধে?
পরেশরামের বিরুদ্ধে ধর্ষণ ও আর্থিক প্রতারণার অভিযোগে ক্যানিং থানায় মামলা দায়ের হয়েছে। অভিযোগকারিণীর দাবি, পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর পরিবারের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল। সেই সূত্রেই ধর্ষণ ও তোলাবাজির অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে। পাশাপাশি মারধর, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো অভিযোগও রয়েছে। মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারার উল্লেখ রয়েছে।
এ ছাড়াও ভোট-পরবর্তী হিংসা, মনোনয়ন জমা দেওয়ায় বাধা, গুলি চালানো ও বোমাবাজির মতো ঘটনায় তাঁর নাম জড়িয়েছে বলে অভিযোগ। একাধিক মামলার তদন্ত চালাচ্ছে পুলিশ।


