Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করল কলকাতা পুলিশ। শুক্রবার কালীঘাট রোডে সাংসদের বাড়িতে পৌঁছে নোটিস ধরানো হয়েছে।
কখন হাজিরা? (Abhishek Banerjee)
আগামী ২০ নভেম্বর দুপুর ১টায় গিরিশ পার্ক থানায় তাকে (Abhishek Banerjee) হাজিরা দিতে হবে। গত ৩১ অক্টোবর এই থানাতেই অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর রুজু করা হয়।

ঘটনার সূত্রপাত
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত মাসে। তৃণমূল নেতা ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন অভিষেক। তার অভিযোগ ছিল, বিজেপি নেতৃত্বের নির্দেশে রাজ্যের কিছু পুলিশ আধিকারিক বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছেন। সেই পুলিশ আধিকারিকদের নাম চিহ্নিত করে রাখা হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: Bankura News: বিসর্জনের শোভাযাত্রায় বিবাদ, ধারালো অস্ত্র দিয়ে কোপ! প্রাণ গেল ২৮ বছরের আদিত্যর
অভিষেকের বক্তব্য ছিল, এখন মুখ্যমন্ত্রীকে খুশি করতে যাঁরা তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন, ভবিষ্যতে তৃণমূলের সরকার ক্ষমতায় এলে তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। এই মন্তব্যেই শুরু হয় বিতর্ক।


