Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কালীপুজোর বিসর্জনের আনন্দ মুহূর্তে (Bankura News) পরিণত হল শোক ও আতঙ্কে। বিসর্জনের শোভাযাত্রায় বিবাদকে কেন্দ্র করে প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার অন্তর্গত লোকপুর পাড়ায়। মৃতের নাম আদিত্য ভকত (২৮)। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এলাকার বিধায়ক নীলাদ্রি দানা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে।
কী থেকে বিবাদের উৎপত্তি? (Bankura News)
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে লোকপুর (Bankura News) পাড়ায় কালীপ্রতিমা নিরঞ্জনের আয়োজন করা হয়েছিল। বন্ধুর আমন্ত্রণে বিসর্জনের শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন আদিত্য। সেই সময় কোনও বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। আদিত্যও ওই বিবাদে জড়িয়ে পড়েন। প্রাথমিকভাবে পরিস্থিতি শান্ত হলেও বিসর্জন শেষ হওয়ার পর ফের উত্তেজনা ছড়ায়।

মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত (Bankura News)
অভিযোগ, প্রায় ১০ জন যুবক আদিত্যকে (Bankura News) ঘিরে ধরে একাধিকবার মারধর করে। ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। মাথার পিছনেও ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: US Flight Issue: ২২টি এটিসি কেন্দ্রে সমস্যা, আমেরিকায় ৪৭০০ বিমান বাতিল!
জানা গিয়েছে, আদিত্য লোকপুরের ভক্তপাড়ার বাসিন্দা। কয়েক মাস আগেই নদিয়ার কল্যাণীতে তাঁর বিয়ে হয়েছিল। কালীপুজো উপলক্ষে বাড়িতে এসেছিলেন তিনি। এলাকায় ফুটবল খেলোয়াড় হিসেবেও পরিচিত ছিলেন আদিত্য।


