Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শীতের আমেজের মাঝেই এবার আবহাওয়ার বড়সড় (Cyclone Update) পরিবর্তনের সম্ভাবনা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। বাদ যাবে না কলকাতাও। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, আবার কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপে পরিণত হতে পারে (Cyclone Update)
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (Cyclone Update) তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ইতিমধ্যেই আরও স্পষ্ট হয়েছে। রবিবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শক্তি সঞ্চয় করবে। সোমবার সন্ধ্যার মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে অনুমান আবহবিদদের। বুধবার ভোরের দিকে ঝড়ের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বইতে পারে ঝোড়ো হাওয়া (Cyclone Update)
ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রের উপর ঘণ্টায় ৬০ থেকে ৮৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পরিস্থিতি আরও শক্তিশালী হলে ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৯৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ১০৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
কলকাতায় বুধবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার থেকে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: Abhishek Banerjee: ‘আমি তো পালিয়ে যাইনি’, থানায় জিজ্ঞাসাবাদের পর বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়
অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বড় কোনও আবহাওয়াগত পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।


