Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: এক সময় রানীগঞ্জ থানায় বোমা মারার হুমকি দেওয়া ছাত্রনেতা, পরবর্তীতে তৃণমূলের যুব নেতা কে (Soumitra Banerjee), এবার বিজেপির কর্মী সমর্থকদের ওপর ২০২৪ সালে অভয়াকাণ্ডের প্রতিবাদ কর্মসূচির ওপর তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা হামলা চালানোর অভিযোগে ও বিজেপির কর্মীদের ওপর মারমুখী হয়ে হামলা চালানোর অপরাধে রবি কেশরী নামে এক বিজেপি নেতার অভিযোগের প্রেক্ষিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ সোমবার রাত্রে তাকে গ্রেফতার করে।

হামলায় মূল হোতা! (Soumitra Banerjee)
রবির অভিযোগ বারংবার তাদের উপর এই তৃণমূল নেতার নেতৃত্বে হামলা চালানো হয়েছে, এমনকি তাকে প্রাণে মেরে ফেলার মত অবস্থা সর্বসম্মুখে লক্ষ্য করা গেছে। এই দাবি করে তিনি এই ঘটনার একটি ভিডিও ফুটেজ তুলে ধরেন যেখানে তাদের উপর হামলা তাকে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে হামলার বিষয়গুলি লক্ষ্য করা যায় আর সেই হামলায় মূল হোতা হিসেবে এই সৌমিত্র ব্যানার্জিকে তুলে ধরা হয়েছে।
বিজেপি নেতার দাবি (Soumitra Banerjee)
বিজেপি এই নেতার দাবি এরা শুধু দাপটি নয় বিভিন্ন দুষ্কৃতি মূলক কাজ অপরাধমূলক কাজ করেছেন বালি পাচার কয়লা পাচার সহ অন্য ঘটনার সঙ্গে ওরা যুক্ত তাই এই সকল অপরাধীরা শাস্তি না পেলে কখনোই উপযুক্ত শিক্ষা পাবে না তাই উপযুক্ত শিক্ষা দিতেই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আগামীতে আরও সকল ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হবে বলেই জানিয়েছেন এই বিজেপি নেতা।
নির্দোষ তার আইনের প্রতি (Soumitra Banerjee)
যদিও এ বিষয়ে যে অভিযুক্ত সৌমিত্র ব্যানার্জি সে অবশ্য নিজের বক্তব্যে দাবি করেছে যে সে সম্পূর্ণ নির্দোষ তার আইনের প্রতি আস্থা রয়েছে তিনি পূর্বে ছাত্রনেতা থাকার সময় কিছু কথা বলেছিলেন ঠিকই কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের কোনরকম কোন আঘাত তিনি করেননি তিনি সকলের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলতেন।
আরও পড়ুন: Abhishek Banerjee ED: ইডির ম্যারাথন জেরার মাঝেই স্পিকারের মেল অভিষেককে, তৎপর কীর্তি আজাদ
সঙ্গে সঙ্গে তিনি শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। যদিও এ সকল বিষয়ে বিজেপি নেতৃত্ব তাদের স্ট্যান্ড ধরে রেখেছেন তারা চান দোষীরা উপযুক্ত শাস্তি পাক অনুরূপভাবেই কোন অপরাধীকে রেয়াত করা যাবে না, সকল অপরাধীদের ঢুকতে হবে জেলখানায়।



