Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অহনা দত্ত। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে খল চরিত্র মিশকার ভূমিকায় অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন তিনি (Ahona Dutta-Dipankar Ray)। পর্দায় নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও অল্প সময়ের মধ্যেই দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন অহনা। প্রথম ধারাবাহিকেই নজরকাড়া সাফল্যের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসাও দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন অভিনেত্রী। অন্যদিকে, তাঁর স্বামী দীপঙ্কর রায় টলিউডের পরিচিত রূপটানশিল্পী। সোশ্যাল মিডিয়াতেও এই তারকা দম্পতির জনপ্রিয়তা যথেষ্ট। তবে এবার কোনও ধারাবাহিক কিংবা কাজের সূত্রে নয়, বরং এক রেস্তরাঁয় গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন অহনা ও দীপঙ্কর।

রবিবাসরীয় নৈশভোজের পরিকল্পনা (Ahona Dutta-Dipankar Ray)
ছুটির দিনে একটু অন্যরকম সময় কাটাতে নৈশভোজের পরিকল্পনা করেছিলেন অহনা ও দীপঙ্কর। সোশ্যাল মিডিয়ায় একটি নামী রেস্তরাঁর জনপ্রিয়তা এবং প্রচার দেখেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। ভেবেছিলেন, ভালো খাবার এবং সুন্দর পরিবেশে কিছুটা সময় কাটাবেন। কিন্তু রেস্তরাঁয় পৌঁছনোর পর তাঁদের সেই পরিকল্পনায় কার্যত জল ঢেলে দেওয়া হয়। খাওয়া তো দূরের কথা, ভিতরে প্রবেশের অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি এই তারকা দম্পতিকে(Ahona Dutta-Dipankar Ray)।
দরজা থেকেই ফেরানো হল যুগলকে! (Ahona Dutta-Dipankar Ray)
কী এমন ঘটেছিল যে রেস্তরাঁয় প্রবেশ করতে পারলেন না অহনা ও দীপঙ্কর? জানা গিয়েছে, তাঁদের পোশাক নয়, বরং পায়ের জুতো নিয়েই আপত্তি জানায় রেস্তরাঁ কর্তৃপক্ষ। অহনার পায়ে ছিল স্টিলেটো এবং দীপঙ্করের পায়ে ছিল প্রায় সাত হাজার টাকা দামের ক্রকস। রেস্তরাঁর তরফে জানানো হয়, ওপেন ফুটওয়্যার পরে ভিতরে প্রবেশ করা যাবে না। অর্থাৎ, পায়ের জুতো ঢাকা না থাকলে রেস্তরাঁয় প্রবেশের অনুমতি মিলবে না। এই নিয়ম শুনে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান দু’জনে। অহনা ও দীপঙ্করের বক্তব্য, সংশ্লিষ্ট রেস্তরাঁর ওয়েবসাইটে কোথাও এমন পোশাকবিধি বা জুতো সংক্রান্ত নিষেধাজ্ঞার উল্লেখ তাঁরা দেখতে পাননি। তাহলে রেস্তরাঁয় পৌঁছনোর পর কেন এমন নিয়মের কথা জানানো হল, সেই প্রশ্নই তুলেছেন তাঁরা।
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ, প্রশ্নের মুখে রেস্তরাঁর নিয়ম! (Ahona Dutta-Dipankar Ray)
রেস্তরাঁর সামনে দাঁড়িয়েই নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা ভিডিওর মাধ্যমে তুলে ধরেন অহনা ও দীপঙ্কর। অভিনেত্রী জানান, এর আগে বহু ক্লাব এবং রেস্তরাঁয় নৈশভোজ করতে গিয়েছেন তাঁরা। কিন্তু এমন নিয়মের মুখোমুখি এই প্রথম হলেন। তাঁর কথায়, তাঁদের স্পষ্টভাবে জানানো হয়েছে যে ক্রকস পরে রেস্তরাঁয় প্রবেশ করা যাবে না। কারণ জানতে চাইলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ওপেন ফুটওয়্যার পরে প্রবেশের অনুমতি নেই। অন্যদিকে, দীপঙ্করও এই নিয়মের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, ক্রকসকে কীভাবে সম্পূর্ণ খোলা জুতো বলা যায়? কারণ জুতোর সামনের অংশ পুরোপুরি ঢাকা থাকে। পিছনের দিকে কিছুটা অংশ খোলা থাকলেও সেটিকে কেন্দ্র করে এমন আপত্তি তোলার বিষয়টি তাঁর কাছে অস্বাভাবিক মনে হয়েছে।

আরও পড়ুন: Birbhum: বীরভূমে পুলিশকে লক্ষ্য করে গুলি, অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু!
সাধারণ গ্রাহকের সম্মান নিয়েও উঠছে প্রশ্ন!
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোনও রেস্তরাঁয় নিজস্ব পোশাকবিধি থাকতেই পারে। কিন্তু সেই নিয়ম গ্রাহকদের আগে থেকে জানানো কি কর্তৃপক্ষের দায়িত্ব নয়? ওয়েবসাইটে বা বুকিংয়ের সময় পোশাকবিধির উল্লেখ না থাকলে রেস্তরাঁয় পৌঁছে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া যে কোনও গ্রাহকের কাছেই অস্বস্তিকর।



