Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরেই যেন পুরনো ম্যাজিক দেখাচ্ছেন ইমরান হাশমি! মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘আওয়ারাপান ২’(Awarapan 2)। দর্শকদের উচ্ছ্বাস, টিকিটের চাহিদা আর একের পর এক কোটির অঙ্ক—সব মিলিয়ে ইমরানের কামব্যাক এখন বলিউডের অন্যতম চর্চিত বিষয়। সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর সঙ্গে বক্স অফিসে সরাসরি টক্কর হলেও, আপাতত দৌড়ে অনেকটাই এগিয়ে ইমরানের ছবি। মাত্র পাঁচ দিনের মধ্যেই ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে বক্স অফিসে নিজের শক্তি আরও একবার প্রমাণ করলেন ‘সিরিয়াল কিসার’ খ্যাত এই অভিনেতা।
পাঁচ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘আওয়ারাপান ২’(Awarapan 2)
বাণিজ্যিক ওয়েবসাইট Sacnilk-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির পঞ্চম দিনে অর্থাৎ মঙ্গলবার ভারতে নেট ৯.৭৫ কোটি টাকা ব্যবসা করেছে ‘আওয়ারাপান ২’(Awarapan 2)। এর ফলে মাত্র পাঁচ দিনেই ছবিটির ঘরোয়া নেট সংগ্রহ পৌঁছে গিয়েছে ১০০.৭৫ কোটি টাকায়। প্রথম দিনেই ২২ কোটি টাকা দিয়ে যাত্রা শুরু করে শনিবার ৩৩.৭৫ কোটি, রবিবার ২৬ কোটি, সোমবার ৯.২৫ কোটি এবং মঙ্গলবার ৯.৭৫ কোটি টাকা আয় করেছে ছবিটি।

সানি দেওলের ছবিকে টেক্কা(Awarapan 2)
বক্স অফিসে একই সময় মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর তুলনায় অনেকটাই এগিয়ে ‘আওয়ারাপান ২’(Awarapan 2)। মঙ্গলবার সানি দেওলের ছবির আয় হয়েছে প্রায় ১.৮ কোটি টাকা। পাঁচ দিনে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩০.৩২ কোটি টাকা। ফলে বক্স অফিসের লড়াইয়ে আপাতত স্পষ্ট এগিয়ে ইমরান হাশমির ছবি।

আরও পড়ুন: SRK Mannat Snake: শাহরুখের মন্নতে জোড়া সাপ! জানেন কি কী হল তারপর?
প্রথম ‘আওয়ারাপান’-এর রেকর্ডও পেরোল(Awarapan 2)
২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম ‘আওয়ারাপান’ বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি। ছবিটির লাইফটাইম সংগ্রহ ছিল প্রায় ৭.৭৫ কোটি টাকা। তবে সময়ের সঙ্গে সেটিই পরিণত হয় কাল্ট ছবিতে। আর ‘আওয়ারাপান ২’ মুক্তির প্রথম দিনেই সেই পুরনো ছবির লাইফটাইম কালেকশনকে পেরিয়ে যায়।
আরও পড়ুন: COPY CAT: কলকাতায় এক মঞ্চে ৮ শিল্পী, ‘COPY CAT’-এর সুরে মাতবে শহর
নতুন লুকে ইমরান, দর্শকের প্রশংসা
বিশেষ ভাট ফিল্মস প্রযোজিত এবং নিতিন কক্কর পরিচালিত এই ছবিতে ফের শিবম পণ্ডিতের চরিত্রে দেখা গিয়েছে ইমরান হাশমিকে। অভিনয়ে রয়েছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুরিন্দর ভিকি এবং অতুল কুমার। ‘সিরিয়াল কিসার’ ইমেজের ইমরান এই ছবিতে একটিও চুম্বন দৃশ্যে না থাকলেও, বক্স অফিসে তাঁর ছবির সাফল্য এখন নজরকাড়া।


