Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে (Saturn Transit 2026) কর্মফলের বিচারক বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মানুষের কর্ম অনুসারেই ফল প্রদান করেন শনিদেব। তাই শনির অবস্থান ও গতিপথের পরিবর্তনকে জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং বক্রী গতিতে রয়েছে। জ্যোতিষ গণনা অনুযায়ী, শনির এই অবস্থানের প্রভাব পড়তে পারে ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে।
কী বলছে জ্যোতিষশাস্ত্র? (Saturn Transit 2026)
জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে, ২০২৬ (Saturn Transit 2026) সালের ১১ ডিসেম্বর শনির গোচর এবং পরবর্তী সময়ে ফেব্রুয়ারি মাসে রেবতী নক্ষত্রে প্রবেশের কথা বলা হয়েছে। এই পরিবর্তনের জেরে আগামী ৯৬ দিন চারটি রাশির জীবনে ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কর্মজীবন, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনার কথা বলা হয়েছে।
কোন কোন রাশির ভাগ্য বদল?
- বৃষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ এগোতে পারে। আর্থিক সমস্যার চাপ কমার পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসাতেও উন্নতির ইঙ্গিত রয়েছে।
- তুলা রাশি: কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি পেতে পারেন। নতুন দায়িত্ব বা উন্নতির সুযোগ আসতে পারে। পাশাপাশি আয়ের নতুন রাস্তা খুলতে পারে। গাড়ি কেনার পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে।
- মকর রাশি: পারিবারিক পরিবেশ আনন্দময় থাকার সম্ভাবনা রয়েছে। চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকেও উন্নতির ইঙ্গিত রয়েছে।
- কুম্ভ রাশি: শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে আর্থিক স্বস্তি মিলতে পারে। ব্যবসার পরিধি বাড়ার পাশাপাশি আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: Calcutta High Court: বিরোধী দলনেতা নির্বাচন বিতর্কে নতুন মোড়, স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের


