Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পানিহাটিতে বিজেপি কর্মী অরূপ সাহার খুনের অভিযোগ (Ratna Debnath) ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই বিতর্কে জড়ালেন স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ। নিহত কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে তাঁর করা একটি মন্তব্যকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে বিজেপি। তবে বিতর্ক শুরু হওয়ার এক দিনের মধ্যেই নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মুখ খুলেছেন বিধায়ক।
আবেগপ্রবণ হয়ে পড়েন রত্না (Ratna Debnath)
নিহত অরূপ সাহার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রত্না (Ratna Debnath)। তাঁর কথায় উঠে আসে, বিজেপি নির্বাচনে না জিতলেই হয়তো ভালো হত। পরিবারের বর্তমান পরিস্থিতির জন্য নিজেকেও দায়ী বলে মনে হচ্ছে, এমন মন্তব্যও করেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় জোর চর্চা।
আবেগের বশে অপরিণত মন্তব্য? (Ratna Debnath)
সোমবার বিষয়টি নিয়ে সরব হন (Ratna Debnath) রাজ্যের দুই মন্ত্রী। পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের মতে, আবেগের বশে রত্না অপরিণত মন্তব্য করেছেন। তাঁর এই ধরনের কথা বলা উচিত হয়নি বলেও জানান তিনি। অন্যদিকে, দিলীপ ঘোষের বক্তব্য, দলের অভ্যন্তরীণ সমস্যা থাকলে তা উপযুক্ত জায়গায় জানানো প্রয়োজন। সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করলে সমস্যার সমাধান হয় না।
বক্তব্যের ভুল ব্যাখ্যা
সমালোচনার মুখে পড়ে রত্না দেবনাথ জানান, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। বিজেপি নির্বাচনে জয়ী না হলেই ভালো হত, এমন কথা তিনি বোঝাতে চাননি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বের উপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Indonesia Earthquake: ৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, সুনামি নিয়ে কী জানালেন বিশেষজ্ঞরা?
বিবৃতিতে দল, সংগঠন ও বিজেপির আদর্শের প্রতি নিজের দায়বদ্ধতার কথাও স্পষ্ট করেছেন পানিহাটির বিধায়ক। তাঁর আবেদন, বক্তব্যের কোনও বিচ্ছিন্ন অংশ তুলে ধরে যেন বিভ্রান্তি ছড়ানো না হয়।


