Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ক্ষমতা হারানোর পরেই কি সুর বদল? ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হারের পর এবার বিজেপির বিরুদ্ধে লড়াই করতে বাম ও অতিবামদের জোটের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু সেই প্রস্তাবের কয়েক ঘণ্টার মধ্যেই কড়া প্রতিক্রিয়া বাম শিবিরের। মহম্মদ সেলিমের সাফ জবাব, ‘না, একদম না’। পাশে নেই এসইউসিআই-ও।

বামেদের সঙ্গে জোটের ডাক মমতার (Mamata Banerjee)
৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি। দীর্ঘ ১৫ বছর পর সেই সাম্রাজ্য আজ ধূলিসাৎ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে পর্যুদস্ত হওয়ার পর এবার হারানো জমি ফিরে পেতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে দলের বিধায়কদের নিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করার সময় বঙ্গে এক বৃহত্তর বিজেপি বিরোধী মঞ্চ তৈরির ডাক দিলেন তিনি। বাম তো বটেই, এমনকি অতিবামদেরও পাশে চাইলেন তৃণমূল সুপ্রিমো।
জোটের আহ্বানেও ফিরল না বামপন্থীদের মন (Mamata Banerjee)
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘বন্ধুত্বের’ হাত বাড়ানোর প্রস্তাব কার্যত নস্যাৎ করে দিয়েছে আলিমুদ্দিন। সোশ্যাল মিডিয়ায় তড়িৎঘড়ি প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ‘না, একদম না’। কোনও রাখঢাক না করেই তিনি জানিয়ে দিয়েছেন, দুর্নীতি আর সাম্প্রদায়িকতার সঙ্গে কোনও আপস নয়। বাম সমর্থক এসইউসিআই-ও ফিরিয়ে দিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রস্তাব। দলের মুখপাত্র অমিতাভ চট্টোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, যাঁদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালিয়েছেন তাঁরা, তাঁদের সঙ্গে জোটের কোনও প্রশ্নই নেই।

আরও পড়ুন: Sujan Chakraborty: মমতার ডাকে সাড়া দেবে বামেরা? কড়া জবাব সুজন চক্রবর্তীর
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য মমতার এই মরিয়া ডাক কি তবে বিফলেই যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৫ বছর ধরে তৃণমূলের হাতে আক্রান্ত হওয়া বাম কর্মীরা এই জোটের প্রস্তাব কোনোভাবেই মেনে নেবেন না। ফলে বিরোধী ঐক্য গড়ার আগেই ধাক্কা খেলেন তৃণমূল সুপ্রিমো।



