To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর (Thursday Horoscope 2026)। দিনটি কারও জন্য আনন্দ ও নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে, আবার কারও ক্ষেত্রে সম্পর্ক, স্বাস্থ্য কিংবা কর্মক্ষেত্রের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। পারিবারিক জীবনে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে। কোথাও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনাচিন্তা করা জরুরি, আবার কোথাও ধৈর্য ও ইতিবাচক মনোভাব সাফল্যের পথ খুলে দিতে পারে। দেখে নিন আজকের দিনটি কেমন কাটতে পারে আপনার।
কোন রাশির ভাগ্যে কী আছে লেখা? (Thursday Horoscope 2026)
- মেষ রাশি: আজ জীবনসঙ্গীর কোনও অভ্যাস (Thursday Horoscope 2026) নিয়ে বিরক্তি তৈরি হতে পারে। কথাবার্তায় সংযম বজায় রাখুন। ভাই-বোনের সহযোগিতা পাবেন। যোগব্যায়াম ও শরীরচর্চায় মন দিন। ব্যবসায় নতুন কাউকে অংশীদার করার কথা ভাবতে পারেন।
- কন্যা রাশি: আজ ইতিবাচক মনোভাব আপনার বড় শক্তি হয়ে উঠবে। অন্যরা আপনার উদ্দেশ্য ভুল বুঝলেও নিজের ভালো চিন্তা থেকে সরে আসবেন না। আবহাওয়া পরিবর্তনের কারণে শারীরিক অস্বস্তি হতে পারে। প্রেমের সম্পর্কে দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। বাবা-মায়ের সঙ্গে সময় কাটান।
- তুলা রাশি: দিনটি মোটামুটি স্বাভাবিক কাটবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, কাউকে টাকা ধার দেওয়ার আগে ভালোভাবে বিবেচনা করুন। গাড়ি চালানোর সময় সাবধানতা জরুরি। সন্তানকে ঘিরে কোনও আবদার পূরণে কিছুটা দেরি হতে পারে। কর্মক্ষেত্রে মনোযোগ বাড়ালে সুনাম বৃদ্ধি পেতে পারে।
- বৃশ্চিক রাশি: কাজের ক্ষেত্রে বাধা বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। সন্তানের বিষয়ে কোনও খবর মন খারাপ করতে পারে। পদোন্নতির সুযোগ যাতে হাতছাড়া না হয়, সে দিকে নজর রাখুন। পারিবারিক অশান্তি আলোচনার মাধ্যমে মেটানোর চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না।
আরও পড়ুন: Cyclone Akvan: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর দাপটে বিপর্যয়ের আশঙ্কা দক্ষিণবঙ্গে!


