Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পুরভোটের আবহে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার শাহের বাসভবনে এই বৈঠক চলে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে। রাজ্যের উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মসূচি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন পুরভোটের প্রস্তুতি নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তবে এই বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
পুরভোটের আগে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা (Suvendu Adhikari)
আসন্ন পুরভোটকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, প্রশাসনিক পদক্ষেপ এবং রাজনৈতিক প্রস্তুতি নিয়ে বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। যদিও বৈঠকের সমস্ত বিষয় প্রকাশ্যে আসেনি, তবুও এই দীর্ঘ সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা কেন তাৎপর্যপূর্ণ? (Suvendu Adhikari)
বৈঠকের পর এক্স হ্যান্ডলে শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের উন্নয়ন, আইনশৃঙ্খলা এবং মানুষের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আর এখানেই উঠে আসছে প্রশ্ন, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যেখানে রাজ্য সরকারের, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে দীর্ঘ আলোচনা কেন?
সাম্প্রতিক সময়ে রাজ্যে একাধিক এনকাউন্টারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক ও চাপানউতোর তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বও মুখ্যমন্ত্রীর হাতে থাকায় এই আলোচনার তাৎপর্য আরও বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরো পড়ুন: Transgender Employment: ট্রাফিক সিগন্যাল থেকে সরকারি কাজে, রূপান্তরকামীদের নিয়ে বড় উদ্যোগ রাজ্যের?
ডোকরা শিল্পের দুর্গামূর্তি উপহার, বৈষ্ণবের সঙ্গেও সাক্ষাৎ
বৈঠকের শুরুতে বাংলার ঐতিহ্যবাহী ডোকরা শিল্পে তৈরি দেবী দুর্গার মূর্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দেন শুভেন্দু অধিকারী। শাহের মূল্যবান সময়, পরামর্শ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। দিল্লি সফরে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী।



