Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুচমুচে ফ্রায়েড চিকেন হোক কিংবা গ্রিলড চিকেন, (KFC Outlet) KFC-র জনপ্রিয়তা বিশ্বজুড়েই। কিন্তু বছর শেষে এই আন্তর্জাতিক ফাস্ট ফুড সংস্থাকে ঘিরে সামনে এল বড় আর্থিক সংকটের খবর। আমেরিকায় বন্ধের মুখে KFC-র অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজ়ি ‘টেস্টি চিক’ন এলএলসি’। ব্যবসায় মন্দা এবং ক্রমবর্ধমান খরচের চাপে সংস্থাটি দেউলিয়া সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে।
লিজ বাতিলের সিদ্ধান্ত (KFC Outlet)
জানা গিয়েছে, আমেরিকার ১০টি প্রদেশে (KFC Outlet) এই ফ্র্যাঞ্চাইজ়ির অধীনে ৭৫টি KFC রেস্তোরাঁ এবং ৯টি KFC-টাকো বেলের যৌথ আউটলেট পরিচালিত হয়। আর্থিক পরিস্থিতি সামাল দিতে সোমবার সংস্থাটি ‘চ্যাপ্টার ১১’ দেউলিয়া সুরক্ষার আবেদন করেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি আউটলেট বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি আরও ৯টি রেস্তোরাঁর লিজ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন এই সিদ্ধান্ত?
২০২১ সালে তৈরি হয়েছিল ‘টেস্টি চিক’ন এলএলসি’। পরবর্তীকালে ইয়াম পার্টিজ় এই রেস্তোরাঁ পরিচালনার দায়িত্ব নেয়। কিন্তু সময়ের সঙ্গে বিক্রি কমতে থাকে। অন্যদিকে, খাবারের উপকরণ, কর্মীদের বেতন, দোকান পরিচালনা এবং বাড়তি ভাড়ার খরচ ব্যবসার উপর চাপ বাড়ায়। তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজ়ির নিয়ম মেনে রেস্তোরাঁ সংস্কার ও আধুনিকীকরণের খরচও সামলাতে হয়েছে।
এই পরিস্থিতিতে KFC আউটলেটগুলি অন্য সংস্থার কাছে বিক্রির চেষ্টা করছে বলে জানা গিয়েছে। তবে এই আর্থিক সমস্যার প্রভাব ভারতে পড়ার আশঙ্কা নেই বলেই সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। আপাতত সংকটের কেন্দ্র আমেরিকার ফ্র্যাঞ্চাইজ়ি ব্যবসা।


