Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিগ বস বাংলার ঘরে টিকিট টু ফিনালে (Jeetu Sourav Bigg Boss) জেতার লড়াই ঘিরে এবার চরম উত্তেজনা। প্রতিযোগিতার মঞ্চে সৌরভ দাস ও জীতু কমলের মধ্যে ঘটে গেল এমন এক ঘটনা, যা নিয়ে শোরগোল শুরু হয়েছে দর্শক মহলে। টাস্ক চলাকালীন রিকশা থেকে জিতু ধাক্কা মেরে ফেলে দেয় সৌরভকে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে তাঁর পরিবার।
কী ঘটেছিল টাস্কে? (Jeetu Sourav Bigg Boss)
টিকিট টু ফিনালের (Jeetu Sourav Bigg Boss) একটি বিশেষ খেলায় রিকশায় পাশাপাশি বসেছিলেন সৌরভ ও জীতু। অন্য প্রতিযোগীদের তাঁদের বিরক্ত করার সুযোগ থাকলেও রিকশা নাড়ানো বা ধাক্কা দেওয়ার নিয়ম ছিল না। সেই সময় সৌরভ সামনের দিকে ঝুঁকতেই তাঁকে ধাক্কা দেন জীতু বলে অভিযোগ। রিকশার ছাউনি ভেঙে মাটিতে পড়ে যান সৌরভ। তাঁর মুখে আঘাত লাগে এবং রক্তপাতও হয়।
অনৈতিক আচরণ (Jeetu Sourav Bigg Boss)
ঘটনার পর সৌরভের মা এই আচরণকে অনৈতিক বলে দাবি করেন। তাঁর অভিযোগ, ট্রফি জেতার জন্য কাউকে এভাবে আঘাত করা মেনে নেওয়া যায় না। জীতুর আচরণ নিয়ে সৌরভের পরিবার একাধিক প্রশ্ন তুলেছে। সৌরভের বোনও দাদার পাশে দাঁড়িয়েছেন। অন্য প্রতিযোগীদের মধ্যেও এই ঘটনা নিয়ে অসন্তোষ দেখা যায়। সমাজমাধ্যমেও দর্শকদের একাংশ প্রতিবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: Surya Gochar 2026: সূর্যের গোচর, মাসভর পোয়াবারো ৩ রাশির!
শেষে নাটকীয় সিদ্ধান্ত জীতুর!
এদিকে বিগ বস প্রথমে জীতুকেই টিকিট টু ফিনালের বিজয়ী ঘোষণা করেন। কিন্তু রাত গভীর হতেই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। কনফেশন রুমের সামনে গিয়ে বিগ বসের কাছে নিজের টিকিট ফিরিয়ে নেওয়ার আবেদন জানান জীতু। তাঁর বক্তব্য, তিনি লড়াই করেই ফাইনালে পৌঁছতে চান। এবার বিগ বস তাঁর এই আবেদন গ্রহণ করেন কি না, সেটাই দেখার।


