Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকায় পরপর প্রযুক্তিগত বিপর্যয় (US Cyber Crisis) ঘিরে বাড়ছে উদ্বেগ। কখনও বিমান চলাচল ব্যাহত হচ্ছে, কখনও অচল হয়ে পড়ছে ব্যাঙ্কের পরিষেবা। এর মধ্যেই হোয়াইট হাউসের শীর্ষ সাইবার নিরাপত্তা আধিকারিক শন কেয়ার্নক্রসের বিদায়ের খবর সামনে এল। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনেই তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। তবে তাঁর বিদায়ের কারণ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে।
দীর্ঘদিনের সম্পর্ক (US Cyber Crisis)
কেয়ার্নক্রসের সঙ্গে রিপাবলিকান দলের (US Cyber Crisis) সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৬ সালের নির্বাচনী পর্বে রিপাবলিকান ন্যাশনাল কমিটির চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন তিনি। ট্রাম্পের প্রথম মেয়াদেও হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০২৫ সালের অগস্টে জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। তাঁর কাজ ছিল বিভিন্ন সরকারি সংস্থার সাইবার নিরাপত্তা নীতি ও কৌশলের মধ্যে সমন্বয় করা।
একাধিক সমস্যার জেরে সাধারণ মানুষ!
সম্প্রতি মার্কিন প্রযুক্তি পরিকাঠামোয় একাধিক সমস্যার জেরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে। মাইক্রোসফটের পরিষেবা বিঘ্নিত হওয়ায় ইমেল ও অন্যান্য কাজে সমস্যা দেখা দেয়। বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় গোলযোগের কারণে দেশজুড়ে বহু উড়ান প্রভাবিত হয়। এরপর ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফারগো-সহ একাধিক ব্যাঙ্কের গ্রাহক অনলাইন লেনদেন ও পরিষেবা ব্যবহারে সমস্যার কথা জানান। ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম জেলেও বিপর্যয়ের মুখে পড়ে।
এই পরিস্থিতিতে কেয়ার্নক্রসের বিদায় প্রশাসনের সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। আপাতত তাঁর দায়িত্ব সামলাবেন প্রতিরক্ষা দপ্তরের তথ্যপ্রযুক্তি প্রধান কার্স্টেন ডেভিস। মার্কিন কর্তাদের বক্তব্য, সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়গুলির মধ্যে সমন্বিত সাইবার হামলার প্রমাণ মেলেনি।


