Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোনার বাজারে বড়সড় দরপতন (Gold Rate)। লাগাতার নিম্নমুখী হলুদ ধাতুর দাম। ২০ নভেম্বর, শুক্রবার কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম নেমে এসেছে ১ লক্ষ ১৯ হাজার ৭৯০ টাকায়। ২৪ ক্যারেট সোনার দরও কমে হয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৬৮০ টাকা। বিয়ের মরশুমের আগে এই দরপতন ক্রেতাদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করতে পারে।
দামের পতনের কারণ? (Gold Rate)
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক (Gold Rate) বাজারে সোনার চাহিদা কিছুটা কমে যাওয়াই দামের পতনের অন্যতম কারণ। যদিও সোনার বাজারে প্রতিদিনই নানা কারণে ওঠানামা দেখা যায়, তাই কেনাকাটার আগে সর্বশেষ দর যাচাই করে নেওয়া জরুরি।
কত দাম? (Gold Rate)
কলকাতায় ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৩ হাজার ৬৮ টাকা। ১০ গ্রাম কিনতে খরচ হবে ১ লক্ষ ৩০ হাজার ৬৮০ টাকা। এই বিশুদ্ধতার সোনা সাধারণত গয়না তৈরির কাজে ব্যবহৃত হয় না। মূলত সোনার বার ও কয়েন কেনার ক্ষেত্রে ২৪ ক্যারেটের চাহিদা রয়েছে।
অন্যদিকে, গয়না তৈরিতে বহুল ব্যবহৃত ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১১ হাজার ৯৭৯ টাকা। ১০ গ্রামের জন্য খরচ ১ লক্ষ ১৯ হাজার ৭৯০ টাকা। ১৮ ক্যারেট সোনার দামও নেমেছে ১০ হাজার টাকার নীচে। প্রতি গ্রামের দর ৯ হাজার ৮০১ টাকা এবং ১০ গ্রামের দাম ৯৮ হাজার ১০ টাকা।
শুধু সোনা নয়, রুপোর বাজারেও নিম্নমুখী প্রবণতা। প্রায় ৬ শতাংশ কমে বর্তমানে রুপোর দাম দাঁড়িয়েছে কেজিপ্রতি ১ লক্ষ ৪৮ হাজার ৪২৪ টাকা।


