Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেবযানী সরকার: রাজনীতির বাইরের সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) জানার আগ্রহ! আর সেই আগ্রহেই রেকর্ড বিক্রি তাঁর স্মৃতিকথা Belonging: A Journey of Love-এর! এক সপ্তাহেরও কম সময়ে বিক্রি ২ লক্ষের বেশি কপি! বইয়ের জনপ্রিয়তা কি গান্ধী পরিবার ও কংগ্রেসকে ঘিরে নতুন করে কৌতূহল তৈরি করছে? অন্যদিকে, বাবা-মায়ের ব্যক্তিগত মুহূর্ত নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা! ভালোবাসার প্রকাশও কি এখন রাজনৈতিক সংঘাতের হাতিয়ার? কী বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাহিত্যিকরা?
সংবাদ শিরোনামে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা (Sonia Gandhi)
আগস্টে ঘোষণার পর থেকেই সংবাদ শিরোনামে সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) স্মৃতিকথা! আর বই প্রকাশের পর চাহিদার বিস্ফোরণ! হার্পারকলিন্স ইন্ডিয়ার CEO অনন্ত পদ্মনাভনের দাবি, এক সপ্তাহেরও কম সময়ে বিক্রি ২ লক্ষের বেশি কপি! প্রকাশনা জগতে একাধিক রেকর্ড ভেঙে স্বাধীন ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিকথা হয়ে ওঠার পথে Belonging: A Journey of Love! রাজনীতির মঞ্চে কয়েক দশকের পরিচিত মুখ সোনিয়া গান্ধী! কিন্তু বইয়ের পাতায় উঠে আসছে অন্য এক সোনিয়া! ব্যক্তিগত জীবন, পরিবার, সম্পর্ক, স্মৃতি—রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকা মানুষটিকে জানার আগ্রহই কি শুধুমাত্র বইয়ের এই বিপুল চাহিদার অন্যতম কারণ? নাকি গান্ধী পরিবারের প্রতি রাজনৈতিক ও সামাজিক কৌতূহল এখনও অটুট?
ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, “এটা সাংঘাতিক ডিমান্ড এবং আমি যতটা খবর পেয়েছি ওরা ২ লক্ষ কপি এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেছে। এ সম্পূর্ণ আলাদা জঁরের বই, হ্যারি পটার, আমাদের রূপকথা ছোটদের—সেটাতে যে ক্রেজ দেখেছিলাম, তা অন্য ধরনের। ছোটরা লাইন দিয়েছিল সব ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে সেইটা যেভাবে বিক্রি হয়েছিল আমাদের এই পূর্ব ভারতের কলকাতায়, তার সঙ্গে কিন্তু এই সোনিয়া গান্ধীর ‘বিলংগিং’-এর অল্প হলেও একটা সাদৃশ্য আছে। যদিও দুটো বইয়ের মধ্যে কোনো মিল নেই, একটা সম্পূর্ণ বয়স্কদের রাজনীতি আর ইতিহাস, আরেকটি সম্পূর্ণ রূপকথা। কিন্তু সেলের দিক থেকে দুটোই প্রায় দুজনের সঙ্গে টক্কর দিয়েছে।”
রাজনীতির মঞ্চে কয়েক দশকের পরিচিত মুখ সোনিয়া গান্ধী (Sonia Gandhi), কিন্তু বইয়ের পাতায় উঠে এসেছে এক অন্য সোনিয়া। ব্যক্তিগত জীবন, পরিবার, সম্পর্ক ও স্মৃতি—রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকা মানুষটিকে জানার আগ্রহই কি শুধুমাত্র এই বইয়ের বিপুল চাহিদার অন্যতম কারণ, নাকি গান্ধী পরিবারের প্রতি রাজনৈতিক ও সামাজিক কৌতূহল এখনো অটুট, তা নিয়ে প্রশ্ন উঠছে।
তিনি বলেন, “যে একটা পিরিয়ডের ডকুমেন্টেশন—মানে একজন ইটালিয়ান তরুণীর (Sonia Gandhi) চোখ দিয়ে ভারতবর্ষকে দেখা এবং তারপরে উনি ভারতের ভারতীয় হয়ে গেলেন, ভারতকে আত্মস্থ করলেন। ওনার হাজব্যান্ড রাজীব গান্ধী, তার মৃত্যু, তাতে তার ভয়ঙ্কর শক, উত্থাল একটা উতালপাতাল ভারতবর্ষের রাজনীতি, সেখানে তাকে জোর করে রাজনীতিতে নিয়ে আসা হচ্ছে। আবার রাজনীতিতে এসে উনি রাজনীতির নীতি নির্ণায়ক হয়ে দাঁড়াচ্ছেন। এই যে একটা ব্যাপার, এটা তো বিরাট সময়। মানে একজন রাজনীতির বাইরের লোক যিনি পরবর্তীকালে রাজনীতিতে এসছেন, তার চোখ দিয়ে একটা দীর্ঘ সময়ের স্মৃতিচারণা, যেটা এই বইটার বিশেষত্ব—গান্ধী পরিবারকে নতুন চোখে একটা মানুষের দেখার সুযোগ হলো।”
বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য্য জানিয়েছেন, ” যে বইটি সোনিয়াজি (Sonia Gandhi) লিখেছেন, বইটির ভিতরে আমার তো মনে হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তৎকালীন অর্থাৎ যে সময়টাকে তিনি ধরে রাখবার চেষ্টা করেছেন, সেই সময়ের মাপকাঠিতে রাজনীতির পরিমণ্ডলে কোথায় কে কী ছিল, সেটাকে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবার চেষ্টা করেছেন। তার মধ্যে দিয়ে বহু মানুষের জীবনের কিছু কিছু অংশ প্রতিচ্ছবিত হয়েছে এবং সেগুলো নিঃসন্দেহে ভবিষ্যতের প্রজন্মের কাছে ইতিহাসের উপাদান হিসেবে বর্তাবে-এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।”
স্মৃতিকথা প্রকাশের অনুষ্ঠানে বাবা-মায়ের দাম্পত্য জীবনের এক মিষ্টি মুহূর্ত তুলে ধরেছিলেন রাহুল গান্ধী! (Sonia Gandhi)
রাহুল গান্ধী বলেছিলেন, “এভরি মিল দেয়ার উড বি পাপা অ্যান্ড অন পাপাজ ল্যাপ দেয়ার উড বি মামা (Sonia Gandhi)। নাউ আই, আই থট দিস ওয়াজ আ নরমাল থিং। সো আই উড গো টু মাই ফ্রেন্ডস হাউস অ্যান্ড দে উডন্ট বি সিটিং ইন ইচ আদার্স ল্যাপ অ্যান্ড আই উড আস্ক মাই ফ্রেন্ডস, গাইস লাইক হোয়াট, হোয়াট ইজ গোয়িং অন? হোয়াই ইজ ইয়োর, হোয়াই ইজ ইয়োর মাদার নট সিটিং অন ইয়োর ফাদারস ল্যাপ? অ্যান্ড ইউ নো, দে ওয়্যার দ্য স্টাফ ওয়াজ দে ওয়্যার অবলিভিয়াস। অ্যাট লাঞ্চ টাইম, ডিনার টাইম মামা ওয়াজ সিটিং অন পাপাজ ল্যাপ। সো দিস ইজ হোয়াট উই গ্রু আপ উইথ।”
রাজনৈতিক কটাক্ষ (Sonia Gandhi)
ব্যক্তিগত সেই স্মৃতিচারণ ঘিরেই শুরু রাজনৈতিক কটাক্ষ! রাহুলের বক্তব্যকে হাতিয়ার করে বিজেপি নেতাদের একাংশের কটুক্তি! পাল্টা সরব লোকসভার বিরোধী দলনেতা! এক্স-এ শিব-পার্বতীর আলিঙ্গনের ছবি পোস্ট করে তাঁর বার্তা , ভয়, রাগ ও ঘৃণা বিজেপি এবং আরএসএস সমর্থকদের হৃদয়ে এমন জাল তৈরি করেছে, যা তাঁদের ভালোবাসা অনুভব করতে ও প্রকাশ করতে বাধা দেয়! কিন্তু প্রশ্ন উঠছে, ব্যক্তিগত আবেগ কি রাজনৈতিক মঞ্চে তুলে ধরাটা কৌশল? নাকি রাজনীতির তিক্ততার মাঝেও ভালোবাসার স্বাভাবিক প্রকাশকে বিতর্কিত করে তোলা হচ্ছে?
ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, “হয়েছে যে সব ব্যাপারে (Sonia Gandhi) আমরা রাজনীতি খুঁজি এক নম্বর। দু নম্বর হচ্ছে রাজনীতির লোকরাও সাহিত্যের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দেয়। বিষয়টা খুব ইন্টারেস্টিং যেটা ওই বই প্রকাশ অনুষ্ঠানে রাহুল বলেছেন এবং সেটার পেছনে হয়তো একটা রাজনীতিকে পুরনো স্মৃতি উস্কে দেওয়া এবং সেই উস্কে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা যারা পুরনো আমলের লোক বা আমাদের নতুন প্রজন্ম তারা আবার নতুন করে গান্ধী পরিবারের প্রতি আকৃষ্ট হবে। এটা হতেই পারে।”
প্রদীপ ভট্টাচার্য বলেন, “কোনো রাজনীতি নেই কিন্তু এটা সম্পূর্ণ আবেগের। এতে কি ঢোল খোলার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। এগুলো হচ্ছে অত্যন্ত সংকীর্ণ মানসিকতার পরিচয় বিজেপি দিচ্ছে। ওদের ব্যক্তিগত জীবনের কথা ওনারা বলুন না। যদি ওনাদের সাহস থাকে বলুন।”
রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র জানিয়েছেন, “আগামী দিনে কংগ্রেস (Sonia Gandhi) যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী পদের দাবিদার হবেন কিনা, এই নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন আলোচিত হতে পারে।”
দুই লক্ষের বেশি বই বিক্রি! সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ঘিরে এই বিপুল আগ্রহ কি শুধুই একজন লেখকের ব্যক্তিগত জীবনকে জানার কৌতূহল? নাকি রাজনীতির ময়দানে খানিকটা পিছিয়ে পড়া গান্ধী পরিবারকে ঘিরে নতুন করে আগ্রহের সঞ্চার? অন্যদিকে, বাবা-মায়ের দাম্পত্যের ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে এনে রাহুল গান্ধী কি শুধুই আবেগ ভাগ করে নিলেন, নাকি সেই আবেগেরও রয়েছে রাজনৈতিক তাৎপর্য? ভালোবাসার গল্প যখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে, তখন প্রশ্ন—গান্ধী পরিবারের ব্যক্তিগত আবেগ, নাকি নতুন রাজনৈতিক ন্যারেটিভ? রাজনৈতিক চর্চা এখন তুঙ্গে।


