Last Updated on [modified_date_only] by Tania Rakshit
তানিয়া রক্ষিত: চেন্নাইন এফসির বিরুদ্ধে ৫-৩ গোলে হারের ধাক্কা সামলে ঘরের মাঠে জয়ে ফিরতে চেয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal vs SC Delhi)। কিন্তু সেই আশা পূরণ হল না। বৃষ্টিভেজা যুবভারতীতে এসসি দিল্লির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল লাল-হলুদকে। একাধিক সুযোগ নষ্ট, রক্ষণে ভুল এবং আনোয়ার আলির অনুপস্থিতি ফের ভোগাল ইস্টবেঙ্গলকে। তবে পরিবর্ত হিসেবে নেমে গোল করে দলকে হার বাঁচালেন আকে লোবা।

পেনাল্টি থেকে এগিয়ে দিল্লি (East Bengal vs SC Delhi)
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে ২৯ মিনিটে রশিদের ভুলে বিপাকে পড়ে ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে এসসি দিল্লির আইমেনকে ফাউল করায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি কার্লোস ফর্তেস। ৩০ মিনিটে এগিয়ে যায় দিল্লি।

সমতায় ফেরালেন এডমুন্ড (East Bengal vs SC Delhi)
গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে লাল-হলুদ। অবশেষে ৪০ মিনিটে আসে সাফল্য। দানি রামিরেজের পাস থেকে বক্সের বাঁ দিক দিয়ে দুরন্ত ডান পায়ের শটে বল জালে জড়ান এডমুন্ড লালরিনডিকা। তাঁর গোলে ১-১ সমতায় ফেরে ইস্টবেঙ্গল। প্রথমার্ধের খেলা শেষ হয় এই স্কোরলাইনেই।

রক্ষণে ভুল, ফের এগিয়ে দিল্লি (East Bengal vs SC Delhi)
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ইস্টবেঙ্গলের উপর চাপ তৈরি করে এসসি দিল্লি। একের পর এক আক্রমণে লাল-হলুদের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। ৬৬ মিনিটে ফের এগিয়ে যায় দিল্লি। হার্দিকের ভুলে কর্নার পেয়ে যায় প্রতিপক্ষ। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন আশুতোষ মেহেতা। রক্ষণে সমন্বয়ের অভাব ফের প্রকট হয়ে ওঠে ইস্টবেঙ্গলের।

চোট এডমুন্ডের (East Bengal vs SC Delhi)
এর মধ্যেই বড় ধাক্কা খায় ইস্টবেঙ্গল। ম্যাচ চলাকালীন হাতে চোট পান এডমুন্ড লালরিনডিকা। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রমণে গতি ও ধার বাড়াতে বিষ্ণু, ডেভিড এবং আকে লোবাকে মাঠে নামান কোচ আন্তনিও লোপেজ হাবাস।

পরিবর্ত হিসেবে নেমে গোল লোবার (East Bengal vs SC Delhi)
আর পরিবর্ত হিসেবে নেমেই নিজের জাত চেনান আকে লোবা। দানি রামিরেজের পাস থেকে বক্সের মাঝখান দিয়ে দুরন্ত ডান পায়ের শটে গোল করেন তিনি। ২-২ সমতায় ফেরে ইস্টবেঙ্গল। শেষদিকে দুই দলই জয়সূচক গোলের চেষ্টা করলেও আর সাফল্য আসেনি।

আরও পড়ুন: IND vs NZ: ডিআরএস নিয়ে বারবার ভুল গিলের! সতীর্থদের পরামর্শও উপেক্ষা, চাপে ভারত
জয় অধরাই, পয়েন্ট ভাগ দুই দলের (East Bengal vs SC Delhi)
শেষ পর্যন্ত বৃষ্টিভেজা যুবভারতীতে ২-২ গোলে শেষ হয় ইস্টবেঙ্গল বনাম এসসি দিল্লির ম্যাচ (East Bengal vs SC Delhi)। হারের মুখ থেকে এক পয়েন্ট পেলেও রক্ষণ নিয়ে নতুন করে চিন্তা বাড়ল হাবাসের। বিশেষ করে আনোয়ার আলির অনুপস্থিতিতে লাল-হলুদের ডিফেন্সের দুর্বলতা আরও একবার সামনে এল। অন্যদিকে, পরিবর্ত হিসেবে নেমে গোল করে আকে লোবা কিছুটা স্বস্তি দিলেন ইস্টবেঙ্গল সমর্থকদের।



