Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সিঙ্গুরে শিল্পায়ন ঘিরে নতুন করে আশার কথা শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। শনিবার খড়গপুর আইআইটিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি জানান, সিঙ্গুরে একটি ট্রাক তৈরির কারখানা গড়তে চলেছে অশোক লেল্যান্ড। তাঁর দাবি, খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে। যদিও এই বিষয়ে সংস্থার তরফে বিস্তারিত ঘোষণা বা প্রকল্পের সময়সীমা এখনও সামনে আসেনি।
রাজনীতিতে তীব্র সংঘাত (Sukanta Majumdar)
একসময় সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা (Sukanta Majumdar) তৈরির উদ্যোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র সংঘাত তৈরি হয়েছিল। জমি অধিগ্রহণের বিরোধিতায় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। শেষ পর্যন্ত ২০০৮ সালে সিঙ্গুর থেকে প্রকল্প সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় টাটা গোষ্ঠী। তারপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই জমিতে বড় কোনও শিল্পপ্রকল্প গড়ে ওঠেনি। ফলে এলাকার শিল্পায়ন নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে।
উদ্যোগী রাজ্য সরকার
সুকান্তর বক্তব্য, সিঙ্গুরে শিল্প ফিরিয়ে আনার বিষয়ে রাজ্য সরকারও উদ্যোগী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। এদিন সুকান্ত আরও বলেন, একসময় ভারতে সেমিকন্ডাক্টর শিল্প গড়ে ওঠার সুযোগ থাকলেও তৎকালীন সরকারের কম্পিউটার-বিরোধী মনোভাবের কারণে সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি। তাঁর অভিযোগ, পরবর্তী তৃণমূল সরকারও শিল্প আনার বিষয়ে যথেষ্ট উদ্যোগ দেখাতে পারেনি।
আরও পড়ুন: Akvan Update 2026: বিদায় নিচ্ছে ‘আকভান’, কবে থেকে ঝরবে না বৃষ্টি?
এদিন খড়গপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলায় শিল্পের পিছিয়ে পড়ার জন্য বাম আমলের ধর্মঘট ও শ্রমিক আন্দোলনকে দায়ী করেন। সিঙ্গুরে অশোক লেল্যান্ডের প্রস্তাবিত প্রকল্প বাস্তবে কত দ্রুত রূপ পায়, এখন সেদিকেই নজর শিল্পমহলের।


