Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন (Bangladesh Political Unrest) ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা অব্যাহত। এর মধ্যেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বার্তা দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যে জামায়াতে ইসলামীর প্রধান শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।
শুরু বৈঠকের প্রস্তুতি (Bangladesh Political Unrest)
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে (Bangladesh Political Unrest), প্রধানমন্ত্রীর দফতরের তরফে এই বৈঠকের প্রস্তুতি শুরু হয়েছে। তবে আলোচনায় কোন কোন দল অংশ নেবে কিংবা বৈঠকের নির্দিষ্ট বিষয় কী হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বর্তমানে শফিকুর রহমান ও নাহিদ ইসলাম দেশের বাইরে রয়েছেন। তাঁরা বাংলাদেশে ফিরলেই বৈঠকের সম্ভাবনা তৈরি হতে পারে। তারেকের ঐক্যের আহ্বানকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছে জামায়াত ও এনসিপি।
আগুন লাগানোর চেষ্টা (Bangladesh Political Unrest)
অন্যদিকে, রবিবার ভোরে খাগড়াগাছিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা তথা ডাকসুর সহ-সভাপতি সাদিক কায়েমের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, দুষ্কৃতীরা পেট্রলবোমা ও কেরোসিন ব্যবহার করে বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে। স্থানীয়দের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনার জন্য আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন সাদিক।
গত ১৮ নভেম্বর তারেক রহমান অশান্তির ঘটনা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে উল্লেখ করেছিলেন। অরাজকতা কঠোর হাতে দমনের বার্তাও দেন তিনি।
আরও পড়ুন: West Bengal Weather: দুর্যোগের মেঘ সরতেই রোদ ঝলমলে আকাশ, এবার কি জাঁকিয়ে শীত পড়বে বাংলায়?
এদিকে, ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর প্রত্যাবর্তন এবং বিচারপ্রক্রিয়া নিয়ে সরকারের একাধিক মন্ত্রীর বক্তব্য ঘিরেও আলোচনা চলছে। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী জানিয়েছেন, দেশে ফিরলে আইন অনুযায়ী হাসিনার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ফলে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।B


