Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অষ্টম রাজ্য ও আন্তঃজেলা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬ (Table Tennis)। সেন্ট্রাল কলকাতা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের ২৬টি জেলা থেকে অংশ নিচ্ছেন মোট ১০৮৪ জন প্যাডলার। অনূর্ধ্ব-১১, ১৩, ১৫, ১৭, ১৯ এবং সিনিয়র—এই ছ’টি বিভাগে হবে প্রতিযোগিতা। আয়োজকদের দাবি, গত কয়েক বছরের তুলনায় এবার রেকর্ড সংখ্যক প্রতিযোগী নাম নথিভুক্ত করেছেন।
২৪ নভেম্বর থেকে শুরু দলগত বিভাগ (Table Tennis)
আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে দলগত বিভাগের খেলা। এরপর ২৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে সিঙ্গলসের লড়াই। দলগত বিভাগে ১৪৭টি দল এবং ১৫৩৩ জনের নাম নথিভুক্ত হয়েছে। অন্যদিকে, সিঙ্গলস বিভাগেও ১৫৩৩ জন প্রতিযোগী নাম লিখিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
নামছেন রাজ্যের একাধিক তারকা প্যাডলার (Table Tennis)
এবারের চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন রাজ্যের একাধিক পরিচিত প্যাডলার। তাঁদের মধ্যে অন্যতম হুগলির আকাশ পাল। জাতীয় স্তরে পুরুষদের সিনিয়র বিভাগে তাঁর র্যাঙ্কিং ১৩। পাশাপাশি বিটিটিএ-র পুণীত বিশ্বাসও প্রতিযোগিতায় অংশ নেবেন। পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিভাগে তিনি তৃতীয় ও নবম স্থান অর্জন করেছেন। এছাড়াও নজর থাকবে উত্তর ২৪ পরগনার প্রিয়াংশু কর্মকারের দিকে।
আরও পড়ুন: India vs New Zealand: ৭২০ রানেও জয় অধরা, মিচেল-ফিলিপসে রুখল ভারতকে!
তিন সংস্থার সংযুক্তির পর প্রথম রাজ্য চ্যাম্পিয়নশিপ (Table Tennis)
উল্লেখযোগ্য বিষয়, WBTTА, NBTTА এবং বেঙ্গল টেবিল টেনিস—এই তিনটি সংস্থার সংযুক্তির পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রথমবার আয়োজিত হচ্ছে রাজ্য চ্যাম্পিয়নশিপ (Table Tennis)। ফলে এবারের প্রতিযোগিতা ঘিরে বাড়তি আগ্রহ রয়েছে টেবিল টেনিস মহলে।
আরও পড়ুন: Barcelona vs Villarreal: সাত মিনিটে ধাক্কা, ১০ মিনিটে বাজিমাত! অবিশ্বাস্য বার্সা প্রত্যাবর্তন
আয়োজক কমিটির সচিব তথা বিএসটিটিএ-র সভাপতি সুব্রত দে জানিয়েছেন, এবারের চ্যাম্পিয়নশিপে রেকর্ড সংখ্যক প্রতিযোগী অংশ নিচ্ছেন। আগের বছরগুলির তুলনায় এই সংখ্যা অনেকটাই বেশি। প্রতিযোগীদের এই বিপুল অংশগ্রহণ রাজ্যের টেবিল টেনিসের প্রসারের ক্ষেত্রে ইতিবাচক বলেই মনে করছেন আয়োজকরা।



