Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকালে দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁর গাড়ি (Dr. Indranil Khan)। বেহালার বাড়ি থেকে নবান্নের উদ্দেশে রওনা দেওয়ার পর ডায়মন্ড হারবার রোডে বেহালা বাজারের কাছে ঘটে এই দুর্ঘটনা। গাড়িতে সামনের আসনে বসেছিলেন মন্ত্রী। সংঘর্ষে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত রয়েছেন ইন্দ্রনীল।
আচমকা ব্রেক অটোর, ধাক্কা মন্ত্রীর গাড়ির (Dr. Indranil Khan)
মন্ত্রী-ঘনিষ্ঠ সূত্রে খবর, সোমবার সকালে নিজের বাসভবন থেকে নবান্নের উদ্দেশে বেরিয়েছিলেন ইন্দ্রনীল খাঁ। তাঁর গাড়ি চালাচ্ছিলেন চালক। ডায়মন্ড হারবার রোডে বেহালা বাজারের সামনে কনভয়ের আগে থাকা একটি অটো আচমকা ব্রেক কষে। পরিস্থিতি সামাল দিতে মন্ত্রীর গাড়ির চালকও দ্রুত ব্রেক করেন। কিন্তু ততক্ষণে সামনের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায় ক্রীড়ামন্ত্রীর গাড়ির।
আরও পড়ুন: AIFF Election: ৪ আসনের লড়াইয়ে ৯ প্রাক্তন ফুটবলার, মনোনয়ন প্রত্যাহারের আবেদন খারিজ
ক্ষতিগ্রস্ত গাড়ি, চোট লাগেনি মন্ত্রীর (Dr. Indranil Khan)
দুর্ঘটনায় মন্ত্রীর গাড়ির সামনের অংশের বেশ কিছুটা ক্ষতি হয়েছে। তবে সামনের আসনে থাকা ইন্দ্রনীল খাঁর (Dr. Indranil Khan) কোনও আঘাত লাগেনি বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর তিনি অক্ষত রয়েছেন। তাঁর গুরুতর চোট লাগার কোনও খবর মেলেনি।



