Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কমনওয়েলথ গেমস ২০২৬-এ (Commonwealth Games 2026) ভারোত্তলনে ভারতের জুরি মেলা ভার। অধিকাংশ পদকই আসছে এই বিভাগ থেকে। মঙ্গলবার মধ্যরাতে দেশের ঝুলিতে এল আরও একটি পদক। সেই ভারোত্তোলনেই। মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলন বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে রুপোর পদক জিতে নিলেন ২৯ বছর বয়সি অ্যাথলিট হরজিন্দর কৌর। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক দুই বিভাগেই একাধিকবার কমনওয়েলথ গেমসের রেকর্ড ভেঙে তিনি এই সাফল্য অর্জন করেছেন। হরজিন্দরের এই পডিয়াম ফিনিশের সুবাদে চলতি প্রতিযোগিতায় ওয়েটলিফটিং থেকে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল সাতটিতে। উল্লেখ্য, এর আগে ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি।
স্ন্যাচে জোড়া রেকর্ড হরজিন্দরের (Commonwealth Games 2026)
প্রতিযোগিতার শুরু থেকেই অত্যন্ত আত্মবিশ্বাসী ছন্দে ছিলেন হরজিন্দর। প্রথমে ৯৯ কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2026) ইতিহাসে নতুন রেকর্ড গড়েন তিনি। এরপর শেষ প্রচেষ্টায় ১০১ কেজি সফলভাবে তুলে নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙে দেন। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ৭১ কেজি বিভাগে অংশ নিলেও এ বার নতুন ক্যাটিগরিতে নেমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন এই অভিজ্ঞ ভারোত্তোলক।

ক্লিন অ্যান্ড জার্কেও রেকর্ডের বন্যা (Commonwealth Games 2026)
স্ন্যাচ বিভাগের সাফল্যের পর ক্লিন অ্যান্ড জার্কেও নিজের দাপট বজায় রাখেন হরজিন্দর। প্রথমে ১২৩ কেজি এবং পরবর্তীতে ১২৬ কেজি ওজন সফলভাবে তুলে ফের নিজের রেকর্ড ভাঙেন। দুই বিভাগ মিলিয়ে মোট ২২৭ কেজি (১০১+১২৬ কেজি) ওজন তুলে তিনি দেশের জন্য রুপোর পদক নিশ্চিত করেন।
আরও পড়ুন: East Bengal: শহরে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি, টানা চার জয় লাল হলুদের
সোনা জয় ক্যানাডার সিমোনোর (Commonwealth Games 2026)
হরজিন্দর দারুণ লড়াই চালালেও এই বিভাগে সোনা জয় করেন ক্যানাডার শার্লট সিমোনো। তিনি নিজের পারফরম্যান্সকে অন্য উচ্চতায় নিয়ে যান। স্ন্যাচ বিভাগে ১০৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৩২ কেজি ওজন তোলেন তিনি। দুই বিভাগ মিলিয়ে মোট ২৪০ কেজি ওজন তুলে নতুন রেকর্ড গড়ে সহজেই সোনার পদক নিজেদের দখলে নেন সিমোনো।
হরজিন্দরের থেকে ১৩ কেজি বেশি ওজন তুলে সিমোনো প্রথম স্থান অধিকার করলেও, হরজিন্দরের এই রুপো জয় আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ওয়েটলিফটিং দলের ধারাবাহিক সাফল্য এবং শক্তিরই এক উজ্জ্বল প্রমাণ।



