Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে ফের বাড়ছে উত্তেজনা (Sheikh Hasina)। একদিকে অগ্নিগর্ভ পরিস্থিতি, অন্যদিকে সীমান্তে নিরাপত্তা জোরদার। এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশের তারেক সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ যাওয়ার জন্য এই দুই কেন্দ্রের মাধ্যমে যাঁরা ভিসার আবেদন করেন, তাঁদের পড়তে চলেছে চরম সমস্যায়।
১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা, সীমান্তে বাড়তি সতর্কতা (Sheikh Hasina)
আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের ঐতিহাসিক বিজয় দিবসের দিনেই দেশে ফেরার কথা জানিয়েছেন মুজিবকন্যা শেখ হাসিনা। তাঁর এই ঘোষণার পরেই বাংলাদেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি। সীমান্তে কার্যত হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখতে সীমান্ত এলাকাও পরিদর্শন করেছেন বিজিবির শীর্ষ আধিকারিক। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য অস্থিরতা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
১ ডিসেম্বর থেকে বন্ধ দুই ভিসা কেন্দ্রের পরিষেবা (Sheikh Hasina)
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত সামনে এসেছে। গত ১৭ নভেম্বর কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার জন্য বাংলাদেশের সরকার এবং সংশ্লিষ্ট সংস্থার মধ্যে যে চুক্তি ছিল, তার মেয়াদ শেষ হচ্ছে ৩০ নভেম্বর।

বাংলাদেশ সরকার সেই চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এই দুই কেন্দ্রের পরিষেবা। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ৩০ নভেম্বরের পর আর কোনও আবেদন জমা নেওয়া হবে না। নতুন সংস্থার সঙ্গে চুক্তি এবং পরবর্তী নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আবেদনকারীদের অপেক্ষা করতে হবে।
আত্মীয়দের সঙ্গে দেখা, পূর্বপুরুষের ভিটে দর্শনেও অনিশ্চয়তা (Sheikh Hasina)
এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন পশ্চিমবঙ্গের সেই সমস্ত মানুষ, যাঁদের আত্মীয়স্বজন বাংলাদেশে রয়েছেন। বহু পরিবারের শিকড় ওপার বাংলায়। কেউ আত্মীয়দের সঙ্গে দেখা করতে যান, কেউ আবার পূর্বপুরুষের ভিটে দেখতে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে একদিকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অন্যদিকে ভিসা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের দুশ্চিন্তা আরও বাড়ল।
বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিংসা, অগ্নিসংযোগ এবং অস্থিরতার খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে ওপারে থাকা আত্মীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এপার বাংলার বহু পরিবার। তার উপর ভিসা আবেদন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের যাতায়াত নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আরও পড়ুন: Suvendu Adhikari: গুরু নানক জয়ন্তীতে বালির গুরুদ্বারে শুভেন্দু
কবে স্বাভাবিক হবে পরিষেবা?
উল্লেখ্য, কলকাতার সল্টলেকে ২০২১ সালে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের কাজ শুরু হয়েছিল। অন্যদিকে, শিলিগুড়ির সেবক রোডে কেন্দ্রটি চালু হয় ২০২২ সালে। দীর্ঘদিন ধরে এই দুই কেন্দ্রের মাধ্যমে বহু মানুষ বাংলাদেশ যাওয়ার ভিসার আবেদন করে আসছেন।



