Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা সিনেমার বাজারে মন্দা, প্রেক্ষাগৃহে বাংলা ছবির জায়গা ক্রমশ সংকুচিত হওয়া কিংবা বলিউড ও দক্ষিণী ছবির দাপটে বাংলা ছবির ব্যবসায় ধাক্কা খাওয়া—এই অভিযোগ নতুন নয় । এবার সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। হিন্দি সিনেমার জন্য একাধিক হল ও মাল্টিপ্লেক্স থেকে এই বাংলা ছবির শো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিষয়টি নিয়ে মঙ্গলবার হল ও মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগেই গোটা বিতর্কে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Sadhak Bamakhyapa)।
বলিউডের নতুন ছবির জন্য শো হারাচ্ছে বাংলা সিনেমা? (Sadhak Bamakhyapa)
আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মসের নতুন হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। আর সেই ছবিকে জায়গা করে দিতেই একাধিক প্রেক্ষাগৃহে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে অভিযোগ। অথচ মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে ছবিটি। বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে হাউসফুল শো। স্বাভাবিকভাবেই বাংলা ছবির এমন সাফল্যের মধ্যেও শো কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ বাঙালি দর্শকদের একাংশ (Sadhak Bamakhyapa)।
‘বাঙালির আবেগ থাকলে ছবি সরবে না’, আত্মবিশ্বাসী সব্যসাচী (Sadhak Bamakhyapa)
এই সিদ্ধান্তের খবর সামনে আসতেই প্রতিবাদে সরব হয়েছেন ছবির অভিনেতা সব্যসাচী চৌধুরী। সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বাঙালির আবেগ অবশিষ্ট থাকলে সাধক বামাক্ষ্যাপা হল থেকে সরবে না।” শো তুলে নেওয়ার আশঙ্কার মধ্যেও ছবির প্রতি দর্শকদের ভালোবাসা এবং আবেগের উপর আস্থা রাখছেন অভিনেতা। তাঁর বক্তব্যে স্পষ্ট, বাংলা ছবির পাশে দর্শকদের দাঁড়ানোই এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তি।

বাংলা-হিন্দি বিভাজনে নারাজ দিলীপ, গুরুত্ব দিলেন ব্যবসাকে (Sadhak Bamakhyapa)
তবে গোটা বিতর্ককে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখছেন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর মতে, বাংলা কিংবা হিন্দি বলে আলাদা করে দেখার কোনও প্রয়োজন নেই। সিনেমা মূলত বিনোদনের মাধ্যম এবং দর্শক কী দেখতে চাইছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, “বাংলা, হিন্দি বলে কোনও কথা নেই। সিনেমা হচ্ছে অ্যামিউজমেন্ট। পাবলিক যেটা চাইবে, পরিচালকের যেখানে লাভ হবে সেটাই করবেন।”
‘সাধক বামাক্ষ্যাপা’ ইতিমধ্যেই যাঁরা দেখার, তাঁরা দেখেছেন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি নিম করলি বাবার জীবনী অবলম্বনে তৈরি ‘হনুমান অংশ’ ছবির উদাহরণ টেনে তাঁর বক্তব্য, কোনও ছবি নিজের গুণেই দর্শকদের কাছে পৌঁছয়। হল মালিকরা যদি মনে করেন অন্য কোনও ছবি দেখালে তাঁদের বেশি লাভ হবে, তাহলে তাঁরা সেই সিদ্ধান্ত নিতেই পারেন।
মহাপুরুষের জীবনী মানেই কি সফল সিনেমা? (Sadhak Bamakhyapa)
দিলীপ ঘোষের মতে, কোনও মহাপুরুষের জীবনী অবলম্বনে সিনেমা তৈরি হলেই তা সফল হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। ছবির সাফল্য নির্ভর করে তার নির্মাণশৈলী, গুণমান এবং দর্শকদের গ্রহণযোগ্যতার উপর। তাঁর বক্তব্য, সরকার যদি কোনও ছবিকে ভর্তুকি দিয়ে চালাতে চায়, সেটা আলাদা বিষয়। কিন্তু শুধুমাত্র কোনও মহাপুরুষের জীবনী নিয়ে তৈরি হয়েছে বলেই ছবিটি প্রেক্ষাগৃহে চালাতে হবে, এমন দাবি যুক্তিসঙ্গত নয়।

মান্না দে-র জন্মশতবর্ষ টেনে রাজনৈতিক বিতর্কে দিলীপ
হিন্দি ছবির আগ্রাসনে বাংলা সিনেমার ক্ষতি হচ্ছে, এই অভিযোগও মানতে নারাজ দিলীপ ঘোষ। বরং বাংলা ও বাঙালির আবেগ নিয়ে যাঁরা সরব হচ্ছেন, তাঁদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। প্রয়াত কিংবদন্তি শিল্পী মান্না দে-র জন্মশতবর্ষের প্রসঙ্গ টেনে তাঁর প্রশ্ন, গত বছর মান্না দে-র জন্মশতবর্ষে তাঁকে নিয়ে কতগুলি অনুষ্ঠান হয়েছে? বাংলা ছেড়ে যিনি ভারত তথা বিশ্বজুড়ে নিজের পরিচিতি তৈরি করেছিলেন, তাঁর মতো শিল্পীকে যথাযথ সম্মান জানাতে কতটা উদ্যোগ নেওয়া হয়েছে?
আরও পড়ুন: Sheikh Hasina: বিজয় দিবসেই দেশে ফেরার ঘোষণা মুজিবকন্যার, সীমান্তে হাই অ্যালার্ট
দিলীপের কথায়, বাংলা সিনেমা, খেলাধুলো, সংস্কৃতি এবং সংগীতের উন্নতির জন্য বাস্তবে কী করা হয়েছে, সেই প্রশ্নও তোলা প্রয়োজন। তাঁর মতে, এই ধরনের অভিযোগের অনেকটাই রাজনৈতিক বক্তব্য। সিনেমাকে তার নিজের নিয়মে চলতে দেওয়া উচিত।



