Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: একজন ছয়ের কিং। আর একজনও এখন ব্যাট হাতে মাঠের বাইরে বল পাঠাতে ওস্তাদ (Vaibhav Suryavanshi)। প্রথমজন যুবরাজ সিং। দ্বিতীয়জন বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৪। অথচ ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই বিস্ময়বালক। তবে যুব এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নামার আগে কিছুটা চিন্তায় ছিল সে। আগের দু’টি ম্যাচে ব্যাট হাতে রান আসেনি। পাকিস্তানের বিরুদ্ধে তো মাত্র ১১ রানেই থেমে গিয়েছিল তার ইনিংস। কিন্তু তারপরই ব্যাটে আগুন! ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস। আর এই রেকর্ড গড়ার নেপথ্যে রয়েছেন তাঁরই আদর্শ যুবরাজ সিং। আধ ঘণ্টার কথোপকথন কীভাবে বদলে দিল বৈভবের ব্যাটিং, ম্যাচের পর নিজেই জানাল সে।
আধ ঘণ্টার কথোপকথন, আদর্শের পরামর্শ (Vaibhav Suryavanshi)
বড় মঞ্চে ব্যর্থতা নতুন নয়। কিন্তু সেই ব্যর্থতা থেকে দ্রুত বেরিয়ে আসার ক্ষমতাই একজন ক্রিকেটারকে আলাদা করে। বৈভবের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। যুব এশিয়া কাপে পরপর দুই ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি তার ব্যাট। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থতার পর কিছুটা চাপে ছিল সে। সেই পরিস্থিতিতে যুবরাজ সিংয়ের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা বলে নিজের সমস্যার সমাধান খোঁজে বৈভব।
বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে সে বলেছে, “আমি প্রায় আধ ঘণ্টা যুবরাজ সিংয়ের সঙ্গে কথা বলি। আমি কিছুটা চিন্তায় ছিলাম। কী কী সমস্যা হচ্ছে, তা নিয়ে খোলাখুলি কথা বলি। উনি আমাকে ব্যাটিংয়ের কিছু জিনিস বুঝতে সাহায্য করেছেন। আধ ঘণ্টা ধরে উনি ধৈর্য ধরে আমার কথা শুনেছেন।”
বেসবল খেললে স্কোর আরও বেশি হত! (Vaibhav Suryavanshi)
কী এমন পরামর্শ দিয়েছিলেন যুবরাজ? বৈভবের কথায়, তাঁর ব্যাটিংয়ের বেশ কিছু টেকনিক্যাল খুঁটিনাটি শুধরে দিয়েছিলেন ভারতের প্রাক্তন তারকা। এমনকী মজার ছলে বেসবলের প্রসঙ্গও তুলেছিলেন যুবি। বৈভব জানায়, “উনি আমাকে বলেন, যদি বেসবল খেলতাম, তাহলে তো স্কোর অন্য রকম হত। এ ছাড়াও কিছু টেকনিক্যাল দিক ঠিক করতে বলেন। যেগুলোর সাহায্য পেয়েছি।”
যুবরাজ শুধু একজন প্রাক্তন ক্রিকেটার নন, বৈভবের কাছে তিনি আদর্শ। তাই তাঁর পরামর্শ যে বিশেষ গুরুত্ব পেয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। বৈভবের কথায়, “যুবরাজ আমার আদর্শ। আর যখন নিজের আদর্শ কিছু বলেন, তখন সেগুলো মন দিয়ে শুনতে হয়। আমি খুব মন দিয়ে ওঁর পরামর্শ শুনেছি। কিছু জায়গা ঠিক করে দিয়েছেন। পরে নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখে বুঝতে পেরেছি কী ভুল করেছি। আজ সেগুলো ঠিক করে নেমেছিলাম। ওঁর পরামর্শ কাজে লাগিয়েছি।”
৫৩ বলে ২০৪, ব্যাট হাতে রেকর্ডের ঝড় (Vaibhav Suryavanshi)
তারপর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে যেন অন্য বৈভবকে দেখল ক্রিকেটবিশ্ব। মাত্র ৫৩ বলে ২০৪ রান। ইনিংস সাজানো ছিল একের পর এক চার ও ছক্কায়। এই ইনিংসের সুবাদে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরান এবং দ্রুততম দ্বিশতরানের নজির গড়েছে সে। বয়সের তুলনায় তার ব্যাটিংয়ের পরিণতিও নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।
তবে এমন বিধ্বংসী ইনিংসের আগে পিচের চরিত্র বুঝে নেওয়াই ছিল বৈভবের প্রথম কাজ। সে জানিয়েছে, “আমি প্রথমে বুঝতে চেয়েছিলাম পিচ কেমন। একটা-দু’টো বল খেলার পর বুঝতে পারি, বল ব্যাটে আসছে। তাই ঠিক করি নিজের মতো খেলব। যদিও সেটা সহজ ছিল না।”
আরও পড়ুন: India vs New Zealand: দ্বিতীয় টেস্টে বদলাচ্ছে ভারতের একাদশ, বাদ পড়ছেন কাম্বোজ?
প্রতিভার সঙ্গে সঠিক পরামর্শের মেলবন্ধন (Vaibhav Suryavanshi)
বৈভবের ব্যাটে ছক্কার বৃষ্টি নতুন কিছু নয়। কিন্তু পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর এভাবে ঘুরে দাঁড়ানো তার মানসিক দৃঢ়তারও পরিচয় (Vaibhav Suryavanshi)। যুবরাজের অভিজ্ঞতা, নিজের ভুল চিহ্নিত করার চেষ্টা এবং মাঠে সেই পরামর্শের প্রয়োগ—সব মিলিয়েই এল অবিশ্বাস্য ২০৪ রানের ইনিংস। ছয়ের রাজার পরামর্শে নতুন করে ছন্দ খুঁজে পেলেন ভবিষ্যতের এক সম্ভাবনাময় তারকা। এবার সেই ছন্দ কত দূর নিয়ে যায় বৈভবকে, সেদিকেই নজর ক্রিকেটমহলের।



