Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গুজরাটের বিরুদ্ধে একদিকে যেমন রজত পতিদের ঝড় তুলেছিলেন তেমন ফিল্ডিংয়ে নজর করেছেন বিরাট কোহলি (Virat Kohli)।
প্রশংসায় বিরাটের ফিল্ডিং (Virat Kohli)
ফুটবল বিশ্বে রোনাল্ডো পরিচিত তাঁর দক্ষতার জন্য এবং তাঁর ফিটনেস। আরেকটা কারণে তিনি পরিচিত সেটা হল গোলের পর বিশেষ উদযাপনের স্টাইল। ঠিক একইভাবে ক্রিকেটে অন্যতম সেরা তারকা বিরাট কোহলি। একদিকে যেমন বিশ্বমানে ব্যাটিং তেমন তাঁর ফিটনেস আবার তিনি মাঠে থাকা মানে বিনোদন। দুই তারকার মাঠ আলাদা হলেও দুজনের বৈশিষ্ট এক। আর এই দুই তারকার ভক্ত সংখ্যাও ঈর্ষণীয় (Virat Kohli)।
ব্যাটিং করার সময় তাঁর উপর যেমন বিপক্ষের কড়া নজর থাকে তেমন আবার তিনি যখন ফিল্ডিং করেন তাঁর দিকে তাক করা থাকে ক্যামেরা। তাঁর জনপ্রিয়তাই এমন যে সেটা এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট মাঠে। তবে তিনিও জানেন সেটা আর বিরাট হতাশ করেন না তাঁর সমর্থকদের। সেই ছবি পাল্টালো না গুজরাটের বিরুদ্ধে ফিল্ডিং করার সময়। তাঁকে দেখা গেল রোনাল্ডোর স্টাইলে SIUU সেলিব্রেশন করতে আর এই মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ার পরেই মুহূর্তে ভাইরাল হতে সময় নেয়নি।

এর আগে বহু জায়গা বিরাট জানিয়েছেন তিনি রোনাল্ডোর সাপোর্টার। একাধিক জায়গা সিআর ৭-কে নিজের অনুপ্রেরণা বলেও জানিয়েছেন কোহলি। এর আগেও বহুবার দেখা গেছে রোনাল্ডোর স্টাইলে উদযাপনে মাততে বিরাটকে এবার সেটাই করলেন আইপিএল-এর ম্যাচে (Virat Kohli)।
আরও পড়ুন: Kautala: কাটমানির টাকায় পকেট ভরল, কৌতলায় প্রধানের বাড়ি ঘেরাও ঘিরে তীব্র চাঞ্চল্য!
এর আগে তিনি এই স্টাইলে উদযাপন করেছিলেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়। এরপর সেই একই ছবি দেখা যায় ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তিনি এই উদযাপন করেছিলেন। তবে সেবার তাঁকে Calma সেলিব্রেশন করতেও দেখা গেছিল। এবার সেটাই গুজরাট বধের সময় করলেন।
আইপিএল-এর শুরু থেকেই বেঙ্গালুরু রয়েছে দুরন্ত ফর্মে। তারা গ্রুপ পর্ব শেষ করে টেবিল টপার হয়ে। দ্বিতীয় স্থানে গুজরাট আর সেই কারণেই প্লে-অফের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুই দল। বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদারের দাপটে আরসিবি ২৫৪ রানের বিরাট লক্ষ্য সেট করে দেয় গুজরাটকে। সেখানে গুজরাট ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছে গুজরাটকে। একদিকে যেমন ব্যাটিং এবং বোলিংয়ে নজর কেড়েছেন বেঙ্গালুরুর প্লেয়াররা তেমন আবার নজর কেড়েছেন বিরাট কোহলি। মাথে তাঁর আগ্রাসনহক বা ফিল্ডিং করার সময় তাঁর গতি এবং ক্ষিপ্রতা। এখনও যেন বিরাট যেকোন তরুণ ক্রিকেটারের থেকে অনেক বেশি দক্ষ এবং ফিট। বিরাটের এই ফিটনেস তাঁকে বসিয়েছে অন্য উচ্চতার আসনে (Virat Kohli)।


