Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে সম্মান জানানো এবং আগামী প্রজন্মের কাছে এই সংগীতধারার সৌন্দর্য ও গভীরতাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ (Indian Classical Music)। শাস্ত্রীয় সংগীতের প্রসারে প্রথমবার প্রদান করা হল ‘মদন কুমার মেহতা মঙ্গলাচরণ বাইজু বাওরা অ্যাওয়ার্ড’। এই সম্মান পেলেন প্রখ্যাত তবলা বাদক পণ্ডিত কুমার বসু এবং বিশিষ্ট সংগীতশিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। দুই বিশিষ্ট শিল্পীর হাতে এই পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সাধনা ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হল।

শিশির মঞ্চে বিশেষ সম্মাননা অনুষ্ঠান (Indian Classical Music)
১০ম মঙ্গলাচরণ সঙ্গীত সম্মেলন উপলক্ষে কলকাতার শিশির মঞ্চে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। মদন কুমার মেহতা ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার প্রদান করেন ফাউন্ডেশনের প্রতিনিধি তথা সিনিয়র অ্যাডভোকেট সুধীর কুমার মেহতা এবং সমাজকর্মী সান্তা কুমারী মেহতা। সংগীতজগতের দুই বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করার পাশাপাশি অনুষ্ঠানের মধ্য দিয়ে শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের বার্তাও তুলে ধরা হয়।
‘মার্জিন টু মেইনস্ট্রিম’ ভাবনার সঙ্গে সংগীতের যোগ (Indian Classical Music)
অনুষ্ঠানে মদন কুমার মেহতা জানান, ‘মার্জিন টু মেইনস্ট্রিম’ শুধুমাত্র একটি উদ্যোগ নয়, এটি একটি সামাজিক ভাবনা। সমাজের পিছিয়ে পড়া এবং প্রান্তিক অংশের মানুষকে শিক্ষার মাধ্যমে মূলস্রোতে নিয়ে আসাই এর প্রধান লক্ষ্য। বিশেষ করে উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার সুযোগ তৈরি করে তাঁদের স্বনির্ভর এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যেই এই যাত্রার সূচনা।
এই কাজের সূত্রেই মঙ্গলাচরণের সঙ্গে তাঁর পরিচয় ঘটে। ভারতীয় শাস্ত্রীয় সংগীত, বিশেষত রাগসংগীতের সৌন্দর্য ও গভীরতা তাঁকে নতুনভাবে অনুপ্রাণিত করে। তাঁর মতে, একজন সফল ইঞ্জিনিয়ার কিংবা প্রতিষ্ঠিত পেশাদার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে ওঠাও অত্যন্ত জরুরি। মানুষের মনন, মূল্যবোধ ও মানবিকতার বিকাশে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই শিক্ষার সঙ্গে সংগীতের মেলবন্ধন ঘটিয়ে ব্যক্তিত্বের সামগ্রিক বিকাশ ঘটানো প্রয়োজন।

পিতার স্মৃতিতে পুরস্কার প্রবর্তন (Indian Classical Music)
সুধীর কুমার মেহতা জানান, তাঁর পিতা মদন কুমার মেহতা ছিলেন সাহিত্যপ্রতিভা, পণ্ডিত এবং বিদগ্ধ ব্যক্তিত্ব। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই পুরস্কার প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Sheikh Hasina: বিজয় দিবসেই দেশে ফেরার ঘোষণা মুজিবকন্যার, সীমান্তে হাই অ্যালার্ট
প্রকাশিত হল ‘ইন্দ্রাণী’ বই
এদিনের অনুষ্ঠানে আরও একটি বিশেষ আকর্ষণ ছিল ‘ইন্দ্রাণী’ শীর্ষক বইয়ের প্রকাশ। ঠুমরি ও দাদরা সংগীতের উপর ভিত্তি করে প্রকাশিত এই বইটি ভোপালের সরোজিনী নাইডু গভর্নমেন্ট গার্লস পিজি কলেজের সংগীত বিভাগের উদ্যোগে প্রকাশিত হয়েছে।



