To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ (Horoscope Update)। জ্যোতিষশাস্ত্রের হিসেব অনুযায়ী, আজ চাঁদ মিথুন রাশিতে অবস্থান করবে। পঞ্জিকা অনুসারে সকাল ৯টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। এরপর শুরু হবে চতুর্থী। আজ শুভ যোগ ও শুক্লা যোগের প্রভাবও থাকবে। শুক্রবার মা লক্ষ্মীর দিন হিসেবে পরিচিত। তাই আজকের দিনটি কোন রাশির জাতকদের জন্য আর্থিক উন্নতি বা নতুন সুযোগ নিয়ে আসবে, আর কাদের থাকতে হবে সতর্ক, দেখে নিন মেষ থেকে মীন পর্যন্ত ১২ রাশির ভাগ্যফল।
কোন রাশির ভাগ্যে কী আছে লেখা? (Horoscope Update)
- মেষ: সম্পর্কের পুরনো (Horoscope Update) সমস্যা মিটতে পারে। বন্ধুর সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায় সুযোগ আসতে পারে।
- বৃষ: অনিয়মিত খাদ্যাভ্যাসে শরীর খারাপ হতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও আর্থিক সিদ্ধান্তে সতর্ক থাকুন।
- মিথুন: সরকারি চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা লাভ দেবে। তবে বিবাদ এড়িয়ে চলুন।
- কর্কট: পারিবারিক অশান্তি ও চিকিৎসার খরচ বাড়তে পারে। ব্যবসায় চুক্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে।
- সিংহ: নতুন চাকরির সুযোগ মিলতে পারে। বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যা মিটবে।
- কন্যা: কর্মক্ষেত্রে প্রশংসা ও পদমর্যাদা বৃদ্ধির যোগ রয়েছে। প্রেমের সম্পর্কও ভালো থাকবে।
- তুলা: অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।
- বৃশ্চিক: ব্যবসায় অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কাজে আসবে। উচ্চশিক্ষায় নতুন সুযোগ মিলতে পারে।
- ধনু: বিরোধীদের মোকাবিলা করতে পারবেন। অর্থলাভের সম্ভাবনা থাকলেও জল থেকে সাবধান থাকুন।
- মকর: নতুন চাকরি বা বিয়ের প্রস্তাব আসতে পারে (Horoscope Update)। কর্মক্ষেত্রে ভুলের পুনরাবৃত্তি এড়িয়ে চলুন।
- কুম্ভ: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। ঋণ দেওয়া থেকে বিরত থাকাই ভালো।
- মীন: প্রেমের সম্পর্ক পরিণতি পেতে পারে। স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে সচেতন থাকুন।
আরও পড়ুন: Anant Singh: রাজকীয় বিয়েতে হঠাৎ হুলস্থুল! থালা ছোড়াছুড়ি থেকে পদপিষ্ট হওয়ার আশঙ্কা!


