Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অন্য ধারার গল্পের পথে হাঁটছেন সৌপ্তিক চক্রবর্তী (Souptik Chakraborty) । তাঁর পরিচালনায় ‘দেবী’ (Devi) ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অভিনয়ে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রনিতা দাস (Ranita Das) এবং সোমরাজ মাইতি সহ অনেকেই। ছবির শুটিং চলছে মেট্রোপলিটন দুর্গা বাড়িতে। সেখানেই পৌঁছে গিয়েছিল ট্রাইব টিভির ক্যামেরা। বেশ কিছুক্ষণ আড্ডা চলল রনিতা এবং সৌপ্তিকের সঙ্গে। এই ছবির নানান অজানা কথা থেকে শুরু করে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পরিকল্পনা, সবটাই শেয়ার করলেন ট্রাইব টিভির সঙ্গে।
‘মণিহারা’র সিক্যুয়েল ‘দেবী’ (Devi)
‘দেবী’র (Devi) শুভ মহরতের জন্য দেবীর মন্দিরকেই বেছে নিয়েছে এই ছবির টিম। সৌপ্তিকের কথায়, এই মন্দিরের একটা আলাদা গুরুত্ব রয়েছে। বলা ভালো মাহাত্ম্য রয়েছে। এখানে মা দুর্গার যে প্রতিমা ভীষণ উজ্জ্বল এবং পাওয়ারফুল । রনিতার কথায়, প্রথমবার যখন তিনি এই পেত্নীর গল্পটা শুনেছিলেন, তখন বেশ ঝটকা খেয়ে ছিলেন। তবে চরিত্রটি রনিতার ভীষণ পছন্দ হয়েছিল। ‘দেবী’ ছবিটি মূলত ‘মণিহারা’র সিক্যুয়েল। ‘মণিহারা’তে দেখা গিয়েছিল, মণি পেত্নী পণ নেওয়া বরদের কিডন্যাপ করছে। যদি রিয়েল লাইফে রনিতার কাউকে কিডন্যাপের অপশন থাকে, তাহলে কাকে কিডন্যাপ করবেন ? রনিতা হেসে বলেন, অনেককে কিডন্যাপ করবেন। আর সেই তালিকায় সৌপ্তিকও রয়েছেন।
ভূতে বিশ্বাসী সৌপ্তিক! (Devi)
রনিতা কিন্তু ভূতে বিশ্বাসী নন। তবে আত্মায় বিশ্বাসী। মনে করেন, আত্মাদের সাথে খারাপ কিছু করলে, তারাও খারাপই করবে । অপরদিকে সৌপ্তিকের কথায়, “আমি ভূতে বিশ্বাসী। ছোটবেলা থেকে পড়ে এসেছি। এবার তুমি সেটাকে আত্মা বলো, সুপার পাওয়ার বলো , বা মণি পেত্নী বলো , বা দেবী বলো।” যদিও কথাটা তিনি একটু মজার ছলেই বলেছেন। ‘দেবী’ সৌপ্তিকের প্রথমবার হল রিলিজ। এক্সাইটমেন্ট তো অবশ্যই রয়েছে, পাশাপাশি চাপেও রয়েছেন।
আরও পড়ুন: Ranveer Allahbadia Controversy: বিতর্কিত মন্তব্যে আইনি জটে রণবীর, হাত ছাড়লেন প্রেমিকাও!
রনিতা-সৌপ্তিকের সম্পর্কে সমস্যা!
গত দেড় বছরে রনিতা এবং সৌপ্তিকের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন শোনা গিয়েছে। সম্পর্কের মধ্যে নাকি অনেক ঝামেলা হয়েছে। সেটা নিয়ে কী বললেন রনিতা? অভিনেত্রী স্পষ্ট জানান, গুঞ্জন যেটা হয়েছে সেটা সত্যি। সৌপ্তিকের মতে, এই ধরনের সমস্যা সমস্ত সম্পর্কেই হয়। তাদের মধ্যে ঝামেলা বিগত ১৪ বছর ধরে হচ্ছে।

আরও পড়ুন: Chiranjeevi: “নাতি চাই!” চিরঞ্জীবীর মন্তব্যে বিতর্ক, ইন্টারনেটে সমালোচনার ঝড়
ভ্যালেন্টাইন্স ডে’র পরিকল্পনা
সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে, এটা নিয়ে দুজনের কী প্ল্যান রয়েছে? সেক্ষেত্রে সৌপ্তিকের সোজা সাপটা বক্তব্য, আপাতত সামনে প্ল্যান একটাই। সেটা হল ‘দেবী’। সেটা ছাড়া আলাদা কোনও প্ল্যান নেই। অপরদিকের রনিতার দাবি, তিনি ১৪ তারিখ ঘুরতে যাবেন। যদিও দুজন এখন ভীষণ ব্যস্ত রয়েছেন ‘দেবী’ নিয়ে।


