Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাসকুমার রমেশ। আর শুক্রবার সকালেই তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)। হাসপাতালের বিছানায় শুয়েই আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্বাসকুমার। বলেন, উড়ানের ঠিক ৩০ সেকেন্ড পরই সব শেষ।
আহমেদাবাদে প্রধানমন্ত্রী (PM Modi)
শুক্রবার সকাল হতেই আহমেদাবাদে পৌঁছে যান উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)। সেখানে তিনি বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনাস্থল খতিয়ে দেখার পর সিভিল হাসপাতালেও যান প্রধানমন্ত্রী। আহতদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। বিমানের মধ্যে যাত্রী-সহ ক্রুদের মধ্যে মাত্র একজনই অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করেন। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমরা সবাই আহমেদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় মর্মাহত। এত মানুষের প্রাণহানি। ভাষায় প্রকাশ করা যায় না। শোকস্তব্ধ পরিবারগুলির প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আমরা তাদের কষ্ট বুঝি এবং জানি, এই অপূরণীয় শূন্যতা বহু বছর ধরে অনুভূত হবে। ওম শান্তি।’ দুর্ঘটনার পরই প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে কথা বলেছিলেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেছিলেন।

একমাত্র জীবিত যাত্রী (PM Modi)
জানা গিয়েছে, ৪৫ বছর বয়সি বিশ্বাসকুমার ১১এ সিটটিতে বসেছিলেন(PM Modi)। যাত্রী এবং ক্রু মেম্বার মিলিয়ে মোট ২৪২ জনের মধ্যে সম্ভবত তিনিই একমাত্র জীবিত। এই দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর সহযাত্রী তথা ভাই অজয় কুমার রমেশের। তিনি বসেছিলেন অন্য রোয়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হেঁটে হেঁটেই ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে বেরিয়ে আসছেন তিনি। তিনি জানান, ‘টেক অফের ঠিক ৩০ সেকেন্ড পরই বিকট শব্দ শুনতে পেলাম। তারপরই বিমানটা ভেঙে পড়ল। ভীষণ দ্রুত সবকিছু ঘটে গেল। আমি কীভাবে ওখান থেকে বেরিয়ে এলাম জানি না।’ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুকে চোট পেয়েছেন বিশ্বাসকুমার। তবে এরমধ্যেও ধ্বংসস্তূপ থেকে নিজের ভাইকে খুঁজে বের করার আর্জি জানিয়েছেন তিনি। এই দুর্ঘটনা থেকে বিশ্বাসকুমার জীবিত অবস্থায় ফেরায় স্বস্তির নিশ্বাস ফেলছেন তাঁর পরিবার। কিন্তু একইসঙ্গে তাঁরা বিস্মিত। কীভাবে তিনি বেঁচে গেলেন, বুঝতেই পারছেন তাঁর বাড়ির লোকেরা।

আরও পড়ুন-AAIB: বিমান দুর্ঘটনার তদন্তে এএআইবি, ১ কোটি টাকা ক্ষতিপূরণ টাটা-র
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া (PM Modi)
বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীর নির্দেশে আহমেদাবাদে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(PM Modi)।সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান শাহ। তাঁর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু। আহমেদাবাদের আসারওয়া সিভিল হাসপাতালে আহতদের সঙ্গেও দেখা করতে যান। এরপরে সাংবাদিক বৈঠকে শাহ বলেন, ‘বিমানটিতে ১.২৫ লক্ষ লিটার জ্বালানি ছিল। তাপমাত্রা ছিল অত্যধিক। ফলে কাউকেই বাঁচানোর সুযোগ পাওয়া যায়নি।আমি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি।’ অমিত শাহ জানান, ‘দুর্ঘটনাস্থল থেকে প্রায় সব মরদেহ উদ্ধার করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য মৃতদের আত্মীয়দের নমুনা সংগ্রহ করা হচ্ছে। ১,০০০-এর বেশি পরীক্ষা হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য ফরেনসিক ল্যাব একসঙ্গে কাজ করবে।’তিনি আরও বলেন, ‘বিদেশে থাকা যাত্রীদের পরিবারগুলিকেও ইতিমধ্যেই জানানো হয়েছে, তাঁদের নমুনাও যত দ্রুত সম্ভব সংগ্রহ করা হবে।’

আরও পড়ুন-Vikrant Massey : প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা; দক্ষ ২ পাইলট থেকেও এড়ালো গেল না দুর্ঘটনা
এয়ার ইন্ডিয়ার বার্তা (PM Modi)
শুক্রবার এয়ার ইন্ডিয়া এক্স হ্যান্ডলে বিবৃতি প্রকাশ করে লিখেছে, ‘১২ জুন ২০২৫ তারিখে আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকগামী ফ্লাইট এআই১৭১ দুর্ঘটনার শিকার হয়(PM Modi)। ১২ বছরের পুরোনো বোয়িং ৭৮৭-৮ বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু নিয়ে আমেদাবাদ থেকে টেক অফ করে। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। অত্যন্ত দুঃখ ও আফসোসের সঙ্গে আমরা জানাচ্ছি যে, বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। একমাত্র জীবিত যাত্রীকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।’ বিবৃতিতে এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, ‘যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন। এই দুর্ঘটনা থেকে একমাত্র বেঁচে যাওয়া যাত্রী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।’



