Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার পর বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের সমস্ত বিমান ‘গ্রাউন্ড’ করার অর্থাৎ বিমান পরিষেবা বন্ধ রাখার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার(Dreamliner)।চলছে নিরাপত্তা পর্যালোচনা করার পরিকল্পনাও। এমনটাই দাবি করা হয়েছে এনডিটিভি-র রিপোর্টে।যদিও সরকারের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
ড্রিমলাইনারের বিমান ‘গ্রাউন্ড’ করার পরিকল্পনা? (Dreamliner)
বৃহস্পতিবার আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক মিনিটের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ভেঙে পড়ে(Dreamliner)। নিহত হন ওই বিমানের ২৪১ জন যাত্রী ও বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়া। কেন ভেঙে পড়ল বোয়িং সিরিজের ওই বিমান? তা নিয়ে চর্চা তুঙ্গে। এসবের মধ্যেই জানা যায় যে, বোয়িংয়ে কর্মরত বেশ কয়েকজন কর্মী বোয়িং বিমানের সুরক্ষা আপোস করা হয়েছে বলে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তা কর্ণপাত করেনি কর্তপক্ষ। যা নিয়ে হুলস্থূল পড়ে যায়।এরপরই কেন্দ্রীয় সরকার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ বিমানের ফ্লাইট বন্ধ করার কথা বিবেচনা করছে। মার্কিন ওয়াইড-বডি বিমানটির নিরাপত্তা পর্যালোচনার জন্য সম্ভবত বোয়িং বিমান আপাতত না চালানো সিদ্ধান্ত হয়েছে। এনডিটিভি-র প্রতিবেদন অনুসারে, এই বিষয়ে ভারত ও মার্কিন সংস্থাগুলির মধ্যে আলোচনা চলছে।

এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে তদন্ত? (Dreamliner)
সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধেও তদন্ত শুরু হতে পারে(Dreamliner)। যদি বিমানের রক্ষণাবেক্ষণে কোনও খামতি বা গাফিলতি পাওয়া যায়, তবে টাটা সংস্থার এই এয়ারলাইন্সের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে।এই ঘটনার পর বোয়িংয়ের তরফে জানানো হয়েছে, তারা এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছে। সব বিষয়ে এয়ার ইন্ডিয়াকে সহযোগিতা করার কথাও জানিয়েছে তারা। এদিকে, বিমান তৈরি করার পর থেকে এখনও পর্যন্ত ২,৫০০টিরও বেশি ৭৮৭ মডেলের বিমান বিক্রি করেছে বোয়িং। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে এই মডেলের ৪৭টি বিমান রয়েছে। এই পরিস্থিতি ভারত সরকারের ভাবনা অনুযায়ী এই বিমানগুলিকে যদি গ্রাউন্ড করে দেওয়া হয়, সেক্ষেত্রে বিদেশ যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে চলেছেন অনেকে। কোনও মডেলের বিমান দুর্ঘটনার কবলে পড়লে, সেই দুর্ঘটনার আসল কারণ যতদিন পর্যন্ত না জানা যায় ততদিন সেই মডেলের অন্য সমস্ত বিমান গাউন্ড করে দেওয়াই নিয়ম। তদন্তে যদি দেখা যায় দুর্ঘটনার কারণ পরিকাঠামোগত ত্রুটি নয় তখন ফের সেই পরিষেবা চালুর অনুমতি দেওয়া হয়।
আরও পড়ুন-PM Modi: অভিশপ্ত বিমানের একমাত্র জীবিতের সঙ্গে সাক্ষাৎ উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর
বোয়িং ৭৮৭ সিরিজের তিন মডেল (Dreamliner)
বোয়িং ৭৮৭ সিরিজে বর্তমানে তিনটি মডেল রয়েছে, যার মধ্যে বোয়িং ৭৮৭-৮ সবচেয়ে ছোট এবং এটিই প্রথম চালু হয়েছিল(Dreamliner)। এই বিমান ২৪৮ জন যাত্রী বহন করতে পারে। অন্যদিকে, ৭৮৭-৯ বিমানটির রেঞ্জ বেশি, ২৯৬ জন যাত্রী ধারণ করতে পারে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সবচেয়ে ছোট রেঞ্জের তিনটির মধ্যে বৃহত্তম ৭৮৭-১০, ৩৩৬ জন যাত্রী ধারণ করতে পারে।

আরও পড়ুন-Meghalaya: মেঘালয়কাণ্ডে সোনম-রাজের বড় ছক প্রকাশ্যে
ডিজিসিএ-র বিবৃতি (Dreamliner)
এই বিষয়ে স্পষ্ট বিবৃতি দিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ।ডিজিসিএ জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ এবং ৭৮৭-৯ বিমানগুলির সুরক্ষায় আরও নজর দিতে হবে(Dreamliner)। আপোষহীনভাবে সুরক্ষা সংক্রান্ত চেকিং করতে হবে। একই সঙ্গে জানানো হয়েছে, এই বিমানকে ‘গ্রাউন্ড’ করার ভাবনা এখনই নেওয়া হচ্ছে না। এয়ার ইন্ডিয়া সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, ফিউল প্যারামিটার থেকে শুরু করে সিস্টেম, সবকিছুর সুরক্ষায় জোর দিতে হবে। বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, আগামী ১৫ জুন থেকে নতুন নির্দেশ অনুসারে কাজ করতে হবে বিমান সংস্থাকে। ভারত থেকে এই বিমানের উড়ানের ঠিক আগে শেষবারের মতো ‘ওয়ান টাইম চেক’ বাধ্যতামূলক। জ্বালানি, কেবিন এয়ার কম্প্রেসর, ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম, হাইড্রোলিক সিস্টেম, টেক-অফ প্যারামিটার… সবকিছু খতিয়ে দেখতে হবে।



