Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মহারাষ্ট্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নাম শরদ পাওয়ার (Sharad Pawar)। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, দু’দিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
বর্তমানে স্থিতিশীল, বুকে সংক্রমণের সমস্যা (Sharad Pawar)
চিকিৎসক সূত্রে জানা যাচ্ছে, ৮৫ বছর বয়সি এই (Sharad Pawar) বর্ষীয়ান নেতার বুকে সংক্রমণ ধরা পড়েছে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

আগেও একাধিকবার অসুস্থতা (Sharad Pawar)
গত কয়েক মাস ধরেই শরদ পওয়ারের স্বাস্থ্যের অবনতি নিয়ে (Sharad Pawar) উদ্বেগ তৈরি হয়েছিল। সম্প্রতি তাঁকে হুইলচেয়ারে বসে রাজ্যসভায় শপথ নিতে দেখা যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে বুকে সংক্রমণের কারণেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পাশাপাশি ডিহাইড্রেশনের জেরে পুনের একটি হাসপাতালে দু’বার ভর্তি হতে হয়েছিল তাঁকে। ফলে এবার ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় স্বাভাবিকভাবেই উৎকণ্ঠা বেড়েছে।
কন্যা সুপ্রিয়া সুলের বার্তা
শরদ পওয়ারের কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও কিছু বিশেষ চিকিৎসার জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরেই তাঁর স্বাস্থ্যের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানান তিনি।

আরও পড়ুন: Actress Puja Banerjee: টলিপাড়ায় সুখবর, পূজার কোল আলো করে আসছে ছোট্ট খুদে
বারামতির সভায় অনুপস্থিতি
এই পরিস্থিতিতে বারামতিতে একটি গুরুত্বপূর্ণ জনসভায় উপস্থিত থাকতে পারেননি শরদ পওয়ার। সেখানে দলের প্রার্থীর সমর্থনে তাঁর যাওয়ার কথা ছিল। তবে শারীরিক কারণে তা সম্ভব হয়নি।
গুজব এড়ানোর বার্তা দলের
দলীয় সূত্রে জানানো হয়েছে, শরদ পওয়ারের শারীরিক অবস্থা নিয়ে অযথা গুজব না ছড়ানোর অনুরোধ করা হয়েছে। চিকিৎসকরা আশাবাদী, দু-একদিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।


