Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিশ্চিত ভাবেই চিনি (Sudden Sugar Cut) খাওয়া কমানো বা সম্পূর্ণ ছেড়ে দেওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। তবে অনেকেই হঠাৎ করেই সিদ্ধান্ত নেন একদিন থেকে চিনি একেবারে খাওয়া বন্ধ করে দেবেন। এতে শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। চিনি হঠাৎ বন্ধ করে দিলে মুড সুইং, দুর্বলতা, মাথা ঘোরা, অতিরিক্ত ক্লান্তি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। শরীরের স্বাভাবিক শক্তি উৎপাদনের প্রক্রিয়ায় চিনি একটি ভূমিকা রাখে, তাই আচমকা সেই উৎস কেটে দিলে শরীর কিছুটা ‘শকে’ চলে যেতে পারে।
নতুন অভ্যাসে মানিয়ে নেওয়ার সুযোগ (Sudden Sugar Cut)
তাই যাঁরা নিয়মিত চিনি খান, তাঁদের উচিত ধাপে ধাপে চিনি কমিয়ে (Sudden Sugar Cut) শরীরকে নতুন অভ্যাসে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া। প্রথমেই চা বা কফিতে চিনি দেওয়া কমান। এরপর দিনে একাধিকবার চিনি বা মিষ্টিজাতীয় খাবার খাওয়ার অভ্যাস থাকলে তা হ্রাস করুন। ধীরে ধীরে শরীর বুঝে নিতে পারবে পরিবর্তনটি এবং সেটির সঙ্গে মানিয়ে নেওয়াও সহজ হবে।
রান্নায় চিনির ব্যবহার হ্রাস (Sudden Sugar Cut)
চিনি কমানোর একটি বড় উপায় হল রান্নায় চিনির ব্যবহার (Sudden Sugar Cut) হ্রাস করা। অনেক সময় আমরা অজান্তেই বিভিন্ন খাবারে চিনি দিয়ে ফেলি, যেগুলির প্রয়োজনই হয়তো ছিল না। চিনি ছাড়াই রান্নার স্বাদ কেমন হয়, তা বোঝার চেষ্টা করুন। চিনি ছাড়া শরবত, ফলের রস বা কফি খাওয়ার অভ্যাস তৈরি করলেও ধীরে ধীরে উপকার মিলবে। এছাড়া অ্যাডেড সুগার রয়েছে এমন প্রক্রিয়াজাত খাবার যেমন কেক, বিস্কুট, পেস্ট্রি, স্ন্যাকস ইত্যাদি যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত।
প্রাকৃতিক খাদ্য বেছে নিন
হঠাৎ করে চিনি ছাড়লে শরীরে এনার্জির ঘাটতি হতে পারে। তাই বিকল্প হিসেবে ফল, বাদাম, ড্রাই ফ্রুটস বা কম মিষ্টি যুক্ত প্রাকৃতিক খাদ্য বেছে নিন। এগুলি শরীরে প্রয়োজনীয় গ্লুকোজ সরবরাহ করবে এবং দুর্বল লাগবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, চিনি ছাড়ার পরিকল্পনাটা যেন দীর্ঘমেয়াদি এবং টেকসই হয়। অনেকেই এক সপ্তাহ বা এক মাস চিনি ছেড়ে ফের আগের অভ্যাসে ফিরে যান। তাই মনকে প্রস্তুত করুন, ধৈর্য ধরে চলুন। প্রতিদিন সামান্য একটু করে বদল আনলে বড় পরিবর্তন আসতে সময় লাগবে না।
আরও পড়ুন: Kitchen Tips: কৌটোয় বিস্কুট রাখলেই নরম হয়ে যায়? মুচমুচে রাখুন এই কায়দায়
সঠিক উপায়ে চিনি ছাড়লে শুধুই ওজন নয়, রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, ত্বকের স্বাস্থ্যেরও উন্নতি হতে পারে। তাই চিনি ছাড়ার যাত্রা শুরু করুন ধাপে ধাপে সুস্থ শরীর ও ভালো মানসিক স্বাস্থ্যের জন্য এ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


