Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়েই সম্পন্ন করতে হবে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা(HC On SSC)। স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের। অযোগ্যদের হয়ে জোর সওয়াল করেও আদালতে ধাক্কা রাজ্য ও কমিশনের। চিহ্নিত অযোগ্যরা এসএসসি-এর নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। ইতিমধ্যেই চিহ্নিত অযোগ্যদের কেউ যদি আবেদন করে থাকেন, তা অবিলম্বে বাতিল করতে হবে।
চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়েই করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দায়ের হওয়া মামলায় সোমবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে। সেই সঙ্গে গত ৩০ মে এসএসসি-এর বিজ্ঞপ্তি অনুযায়ীই নিয়োগপ্রক্রিয়া হবে বলে অবস্থান স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট।
অযোগ্যদেরই পাশে দাঁড়ায় স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য (HC On SSC)
সোমবার শুনানিতে চিহ্নিত অযোগ্যদেরই পাশে দাঁড়ায় স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য(HC On SSC)। কমিশনের আইনজীবী কল্যাণ এদিন শুনানিতে বলেন, ‘সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা বাবদ যে দশ নম্বর দেওয়ার কথা এসএসসি-র নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেই নম্বরও এই অযোগ্যদের দেওয়া যাবে না বলেও সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দেয়নি।
যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন, তাহলে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে অসফল হওয়া চাকরিপ্রার্থীরাও অংশ নিতে পারবেন না।’ রাজ্য কমিশনের আইনজীবী এই বক্তব্য শুনে রীতিমতো অসন্তুষ্ট হন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।
৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ (HC On SSC)
কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, ‘কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা মোটেও প্রত্যাশিত নয়(HC On SSC)। অযোগ্য বলে যাঁরা চিহ্নিত হননি তাঁদের এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট।’ তখন কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, ‘নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকেই বের করে দেওয়া হয়েছে, এমনটা নয়।’ যা শুনে বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, ‘এত বড় দুর্নীতির অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্ট অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।
তারপরও এটা বলবেন?!’ তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তদন্ত এখনও শেষ হয়নি। কিছু প্রমাণ হয়েছে? কারও দোষ প্রমাণ হয়েছে? কোন আইনে এদের আটকানো হবে? অযোগ্যদের বেতন ফেরত দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এরপরও যদি তাদের পরীক্ষায় বসতে না দেওয়া হয় তাহলে দু’বার শাস্তি দেওয়া হবে।’ তখন বিচারপতি বলেন, ‘শুধু দুর্নীতি নয়, এক্ষেত্রে সুপ্রিম কোর্টের আরও মারাত্মক পর্যবেক্ষণ রয়েছে।’

নতুন বিজ্ঞপ্তি সম্পূর্ণ বেআইনি, দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য্যে (HC On SSC)
এদিন শুনানিতে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্যও দাবি করেন, স্কুল সার্ভিস কমিশন যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে তা সম্পূর্ণ বেআইনি(HC On SSC)। সুপ্রিম কোর্ট নির্দেশে পরিষ্কার জানিয়েছিল, অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। রাজ্যের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির তীব্র সমালোচনা করে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আইনজীবী অনিন্দ্য মিত্রও এদিন অভিযোগ করেন, বিজ্ঞপ্তিতে যোগ্য-অযোগ্যদের আলাদা করা হয়নি। বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে।
তিনি বলেন, ‘কারা পরীক্ষায় বসতে পারবেন, তা স্পষ্ট করে নির্দেশে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কার বলা আছে, চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ পরীক্ষায় বসার কোনও সুযোগ পাবে না । তারপরেও যদি এসএসসি মনে করে যে প্রতারকদের বা জালিয়াতদের পুরস্কার দেবে, তারা দিতেই পারে।’
কীভাবে এসএসসি অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে? (HC On SSC)
যারা চাকরি হারিয়েছেন কেন তাদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হল? এবং কীভাবে এসএসসি অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে? সেই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য(HC On SSC)। সেই নিয়ে কমিশনার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পরীক্ষায় সবাই বসতে পারবে। অযোগ্যরা বয়সের ছাড় পাবে না। যোগ্যরা বয়সের ছাড় পাবে। এটা আমার ব্যাখা, আদালত মানতে পারে নাও পারে।’ তারপরই বিচারপতি রাজ্য ও কমিশনের উদ্দেশ্যে বলেন, ‘অযোগ্যরা পরীক্ষায় বসবে! আর প্রতারণার অভিযোগে অভিযুক্ত অযোগ্যরা আবার শিক্ষক হিসেবে ১০ শতাংশ নম্বরের সুবিধা পাবে!’ তারপরেই বিচারপতি তার নির্দেশে পরিষ্কার জানিয়ে দেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই অংশ নিতে পারবে না চিহ্নিত অযোগ্যরা।
বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী (HC On SSC)
নতুন বিজ্ঞপ্তি বদল করতে হবে(HC On SSC)। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দফতর। কিন্তু অভিযোগ ওঠে, এসএসসি-র ২০২৫-এর ওই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী।
মামলাকারীদের দাবি, প্রায় ৪৪ হাজার শূন্যপদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তা আইনসম্মত নয়। মামলাকারীদের দাবি, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের রুল অনুযায়ী করতে হবে। এবং ২০১৬ সালের চাকরিপ্রার্থীদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে। কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে তা মানা হয়নি। পাশাপাশি বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে করা হয়নি। তাই ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সোমবার সেই মামলাতেই এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(HC On SSC)।


