Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আরজি করে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের মামলা থেকে সরে দাঁড়াল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ(RG Kar Case)। সুপ্রিম কোর্ট এই মামলা ফিরিয়ে দেওয়ার পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই চলছিল শুনানি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের রিপোর্ট ও জমা দেয় সিবিআই।
আরজি কর মামলা থেকে সরল ডিভিশন বেঞ্চ (RG Kar Case)
সেই রিপোর্ট গ্রহণ করে আদালত। তারপরই আরজি কর মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান বিচারপতি মান্থা। বিচারপতি বলেন, ‘এই কোর্টে প্রচুর মামলা রয়েছে। এই ঘটনায় রাজ্য সরকার সম্ভবত একটি জুডিশিয়াল কমিশন গড়ছে। বিস্তারিত শুনানির করে সুবিচারের স্বার্থে যে ডিভিশন বেঞ্চ পর্যাপ্ত সময় দিতে পারবে, সেই বেঞ্চেই এই মামলার শুনানি হওয়া উচিত বলে আমার মনে হয়।’
ক্যাবিনেট বৈঠকে আলোচনা হবে (RG Kar Case)
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগামী সোমবার ক্যাবিনেট বৈঠকে আরজি করের ঘটনা নিয়ে তাঁরা আলোচনা করবেন।
আরও পড়ুন: Chennai Plane Acci: চেন্নাইয়ে বড় দুর্ঘটনা এড়াল এতিহাদ বিমান, টেক-অফের আগে ডানায় আগুনের সতর্কতা
ঘটনায় কমিশন গড়া হবে (RG Kar Case)
শুধু তাই নয়, এই ঘটনায় কমিশন গড়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং ভোটে জেতার পরই শুভেন্দু অধিকারী সহ বিজেপির পক্ষ থেকেও জানানো হয়েছিল, আরজি কর ঘটনার নতুন করে তারা তদন্ত করবে। মঙ্গলবার সেই কথা উল্লেখ করেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ।



