Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৭১ তম জাতীয় পুরস্কার ঘোষণা করা হয়ে গেল । ২০২৩ সালের কাজ অনুযায়ী এই পুরস্কার ঘোষণা হয়েছে । জাতীয় পুরস্কারের তালিকায় নিজের জায়গা করে নিলেন বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী। তাঁর মধ্যে অন্যতম হলেন রানী মুখার্জি (Rani Mukerji)। তিনি পেলেন সেরা অভিনেত্রীর খেতাব। কোন সিনেমার জন্য সেরা অভিনেত্রীর খেতাব জিতলেন রানী মুখার্জি ? পুরস্কার পেয়ে তিনি কী বললেন? আর কে কে জিতেছেন জাতীয় পুরস্কার?
কোন ছবির জন্য জাতীয় পুরস্কার? (Rani Mukerji)
‘ মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ( Mrs. Chatterjee vs Norway) সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানী মুখার্জি (Rani Mukerji)। এই ছবিতে এক বাঙালি মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বিদেশের মাটিতে এক ভারতীয় মায়ের করুণ আর্তনাদ। যাঁর থেকে সন্তানদের ছিনিয়ে নেওয়া হয়েছিল। শিশুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছিল ‘ নরওয়ে চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিস’। সন্তানদের ফেরত পাওয়ার এক মায়ের কঠিন লড়াই তুলে ধরা হয়েছিল পর্দায়। যেখানে মাতৃত্বে আবেগকে গভীরভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছিল , আর সেই অসহায় মায়ের চরিত্রের অভিনয় করেছিলেন রানী মুখার্জি (Rani Mukerji)। মায়ের চরিত্রে অভিনয় এনে দিয়েছে অভিনেত্রীকে সেরা জাতীয় পুরস্কার।
কী বললে অভিনেত্রী ? (Rani Mukerji)
‘ মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ( Mrs. Chatterjee vs Norway) সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়ে রানী মুখার্জি ভীষণই খুশি। তিনি বলেছেন,” মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়ে আমি অভিভূত। আমার ৩০ বছরের ক্যারিয়ারে এটি প্রথম জাতীয় পুরস্কার।” তিনি তাঁর প্রাপ্ত পুরস্কারকে ভাগ করে নিয়েছেন ছবির পুরো টিম, প্রযোজক নিখিল আদভানি , মনীষা ,পরিচালক আশিমা ছিব্বরের সঙ্গে। তাছাড়াও মায়েদের সাহায্যকারী বিশেষ প্রকল্পে কাজ করা মানুষগুলির সাথে ভাগ করে নিতে চেয়েছেন তাঁর প্রাপ্ত পুরস্কারকে।

আরও পড়ুন: Katrina Kaif: বেবি বাম্পে নায়িকা, সত্যি মা হচ্ছেন ক্যাটরিনা? ফাঁস সত্যি
ধন্যবাদ জানানোর সুযোগ (Rani Mukerji)
অভিনেত্রী রানী মুখার্জি (Rani Mukerji) আরও জানান , তিনি তাঁর জাতীয় পুরস্কার বিশ্বের সকল অবিশ্বাস্য মায়েদের উদ্দেশ্যে উৎসর্গ করছেন। তাঁর মতে, একজন মায়ের ভালোবাসা ও নিজের সন্তানকে রক্ষা করার মতো বীরত্বের আর কিছু নেই। অভিনেত্রীর কথায়, এই ছবিতে একজন অসহায় মায়ের গল্প , যিনি সর্বস্ব ত্যাগ করেছিলেন, তার গল্প তুলে ধরা হয়েছে। অসহায় মা আস্থা রেখেছিলেন নিজের ও জাতির প্রতি। যাতে সে নিজের সন্তানদেরকে ফিরে পায়। আর এই ছবি অভিনেত্রীকে গভীর ভাবে আঘাত করেছিল। বিশেষ করে তিনি যখন নিজের সন্তানকে পেয়েছেন, তখন বুঝেছিলেন এক মা সন্তানের জন্য কী করতে পারেন। সাথে ধন্যবাদ জানিয়েছেন তাঁর সমস্ত ভক্তদের। তিনি মনে করেন ,এটি একটি উপযুক্ত সময় যখন সকলকে তিনি ধন্যবাদ জানাতে পারবেন।।

আরও পড়ুন: Deep Fridge: জাতীয় মঞ্চে বাঙালির গর্ব ‘ ডিপ ফ্রিজ’, কলকাঠি নেড়েছেন পরিচালকের মা!
কারা কারা জিতলেন জাতীয় পুরস্কার? (Rani Mukerji)
অভিনেত্রী রানী মুখার্জী (Rani Mukerji) ছাড়াও আরও অনেকেই জাতীয় পুরস্কার জিতেছেন । সেরা প্লেব্যাক সংগীত খেতাব জিতেছেন শিল্পা রাওয়। তিনি জওয়ান ছবির জন্য ‘ছলিয়া’ গানটির জন্য পুরস্কার জেতেন । শ্রীকান্ত দেশাই রূপটান শিল্পীর পুরস্কার জিতেছেন। সাউন্ড ডিজাইনিংয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন হরিহরন ও সচিন সুধাকরণ। সেরা বিনোদনমূলক সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন কর্ন জোহর। শাহরুখ খান ‘ জওয়ান’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। ‘ দ্য কেরালা স্টোরি’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সুদীপ্ত সেন।


