Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শহরের অন্যতম ব্যস্ততম রেলস্টেশন শিয়ালদহে যাত্রীদের (Sealdah Station) স্বস্তি দিতে এক বড় পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। এবার থেকে শিয়ালদহে প্রতিটি ট্রেনের জন্য নির্দিষ্ট থাকবে প্ল্যাটফর্ম। ফলে আর কোনও বিভ্রান্তি নয়, ডিসপ্লে বোর্ডের দিকে তাকিয়ে হন্যে হয়ে নিজের ট্রেন খোঁজার প্রয়োজনও পড়বে না। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে দৌড়ে যাওয়ার দিন এবার শেষ।
এতে যেমন যাত্রীদের অসুবিধা কমবে, তেমনই ব্যস্ত সময়ে প্ল্যাটফর্মে ভিড়, ধাক্কাধাক্কি ও তার ফলে দুর্ঘটনার সম্ভাবনাও অনেকটা কমে যাবে বলে মনে করছে রেল। এই নতুন ব্যবস্থাপনা নিয়ে একটি বিস্তারিত তালিকাও প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।
প্ল্যাটফর্ম নং ১ থেকে ৫ (Sealdah Station)
প্রাথমিকভাবে মেইন লাইনে যাতায়াত করা (Sealdah Station) ট্রেনগুলি ছাড়বে। যেমন কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুরের জন্য ট্রেনগুলির জন্য এই প্ল্যাটফর্মগুলিই নির্দিষ্ট থাকবে।
প্ল্যাটফর্ম নং ৫ থেকে ৮ (Sealdah Station)
প্রাথমিকভাবে CCR sections এর লোকালগুলি ছাড়বে (Sealdah Station) বা আসবে। অর্থাৎ ডানকুনি এবং বারুইপাড়ার জন্য ট্রেন ধরতে এই প্ল্যাটফর্মগুলিতে নজর রাখতে হবে।
প্ল্যাটফর্ম নং ৬ থেকে ১০
প্রাথমিকভাবে শহরতলির দিকে যাওয়ার Central Section এর লোকালগুলি ছাড়বে। বনগাঁ, বারাসত, হাবড়া, দত্তপুকুর, গোবন্দঙ্গা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট এবং মধ্যগ্রামের ট্রেনের জন্য এই প্ল্যাটফর্মগুলিতে অপেক্ষা করতে হবে।
প্ল্যাটফর্ম নং ৯ এবং ১১ থেকে ১৪
মেল/এক্সপ্রেস ট্রেনের পরিষেবা পাওয়া যাবে।

প্ল্যাটফর্ম নং ১৫ থেকে ২১
শুধুমাত্র শিয়ালদহ দক্ষিণ শাখার জন্য শহরতলির ট্রেনগুলি পাওয়া যাবে (Sealada)।
আরও পড়ুন https://ktvbangla.com/donald-trump-enough-nuke-submarines-to-control-two/
ব্যস্ততম রেলস্টেশন শিয়ালদহে যাত্রীদের স্বস্তি দিতে এক বড় পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ (Sealada) । এবার থেকে শিয়ালদহে প্রতিটি ট্রেনের জন্য নির্দিষ্ট থাকবে প্ল্যাটফর্ম।


