Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব ক্রিকেটে দ্রুত নিজেদের জায়গা পাকা করেছে আফগানিস্তান (Afghanistan Cricket)। রশিদ খান, রহমত শাহদের হাত ধরে একের পর এক সাফল্য পেয়েছে দেশটি। তবে মাঠের বাইরের পরিস্থিতির কারণে এবার আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ কোণঠাসা হচ্ছে আফগানিস্তান। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পর এবার আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিল স্কটল্যান্ডও। তবে আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি নেই তাদের।
আফগানিস্তানের বিরুদ্ধে স্কটল্যান্ডের বড় সিদ্ধান্ত (Afghanistan Cricket)
আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। বোর্ডের মতে, এটি সম্পূর্ণ নীতিগত সিদ্ধান্ত। খেলাধুলোয় মহিলাদের অংশগ্রহণ এবং সমান অধিকারকে গুরুত্ব দেয় স্কটল্যান্ড। তাই আফগানিস্তানে মহিলা ক্রিকেটের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ক্রিকেটে অংশ নিতে রাজি নয় স্কটিশ বোর্ড। এর আগে একই অবস্থান নিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ফলে এই তালিকায় তৃতীয় দেশ হিসেবে যুক্ত হল স্কটল্যান্ড।
তালিবানি শাসনে বন্ধ মহিলা ক্রিকেট (Afghanistan Cricket)
২০২১ সালে আফগানিস্তানে তালিবানি শাসন প্রতিষ্ঠার পর থেকেই মহিলাদের শিক্ষা, স্বাধীনতা এবং খেলাধুলোর অধিকার নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তালিবান সরকারের বিধিনিষেধের কারণে আফগানিস্তানে মহিলা ক্রিকেট কার্যত বন্ধ। দেশের মহিলা ক্রিকেটারদের অনেককেই নিরাপত্তা ও ভবিষ্যতের কথা ভেবে দেশ ছাড়তে হয়েছে। গত কয়েক বছরে সরকারি স্তরে কোনও মহিলা ক্রিকেট দলও গড়ে ওঠেনি।
তবে বিদেশের মাটিতে ছড়িয়ে থাকা আফগান মহিলা ক্রিকেটাররা নিজেদের উদ্যোগে একটি উদ্বাস্তু দল গঠন করেছেন। গত বছর ৩০ জানুয়ারি সেই দলের ক্রিকেটাররা একটি বেসরকারি ম্যাচে অংশ নেন। তাঁদের এই উদ্যোগ আন্তর্জাতিক ক্রিকেট মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পথেই স্কটল্যান্ড (Afghanistan Cricket)
মহিলা ক্রিকেটের প্রসারে দীর্ঘদিন ধরেই সরব ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড বোর্ড (Afghanistan Cricket)। তাদের বক্তব্য, আফগানিস্তানে মহিলাদের ক্রিকেট খেলার অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সিরিজে অংশ নেওয়া সম্ভব নয়। তবে আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। এবার একই অবস্থান নিল স্কটল্যান্ড। ফলে দ্বিপাক্ষিক ক্রিকেটে আফগানিস্তানের আন্তর্জাতিক সূচি আরও সীমিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আফগান মহিলা ক্রিকেটারদের পাশে আইসিসি (Afghanistan Cricket)
এদিকে দেশছাড়া আফগান মহিলা ক্রিকেটারদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। তাঁদের সাহায্যের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে আইসিসি। আর্থিক সহায়তা থেকে শুরু করে প্রশিক্ষণ ও কোচিংয়ের ব্যবস্থা—বিভিন্নভাবে ক্রিকেটারদের পাশে থাকার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগে অংশ নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। পাশাপাশি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও থাকবে এই টাস্ক ফোর্সে।
আরও পড়ুন: Aryaveer Shewag: বাবার মেজাজেই ব্যাটিং! ১৬০ রানে সমালোচনার জবাব আর্যবীরের
সব মিলিয়ে মাঠের ক্রিকেটে আফগানিস্তান যতই শক্তিশালী হয়ে উঠুক, মহিলা ক্রিকেটারদের অধিকার নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ক্রমশ বাড়ছে। স্কটল্যান্ডের এই সিদ্ধান্ত সেই চাপকে আরও বাড়িয়ে দিল।



