Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভালোবাসা, আবেগ, পারিবারিক (Jannat Official Teaser) বাধা আর নিয়তির টানাপোড়েন-এই চার উপাদানকে ঘিরেই তৈরি হয়েছে নতুন বাংলা ছবি ‘জান্নাত – এ টেল অফ ডেস্টিনি’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির অফিসিয়াল টিজার। টিজার প্রকাশের পর থেকেই ছবির গল্প ও চরিত্রদের নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন গৌরব দাস ও রূপসা মুখোপাধ্যায়।
ছবির গল্প (Jannat Official Teaser)
ছবির কাহিনির কেন্দ্রে রয়েছে রাহুল ও জান্নাতের (Jannat Official Teaser) প্রেম। ভিন্ন ধর্মীয় পরিচয়ের দুই মানুষের সম্পর্ক কীভাবে নানা সামাজিক ও পারিবারিক বাধার মুখে পড়ে, তা-ই উঠে আসবে এই ছবিতে। জান্নাতের সঙ্গে পরিচয়ের পর রাহুলের জীবনে আসে নতুন অনুভূতি। কিন্তু তাঁদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় পরিবার এবং পারিপার্শ্বিক পরিস্থিতি। সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে শেষ পর্যন্ত কি এক হতে পারবে দু’টি মন? সেই প্রশ্নই উসকে দিয়েছে টিজার।
ব্রাইট স্ক্রিন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এবং মারিয়া আর্ট প্রোডাকশনের সহযোগিতায় নির্মিত হয়েছে ছবিটি। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন এম. এন. রাজ। গৌরব ও রূপসা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, বিশ্বনাথ বসু এবং তুলিকা বসুকে।
ছবির সঙ্গীত পরিচালনা ও আবহসঙ্গীতের দায়িত্ব সামলেছেন আয়ুষ দাস। চিত্রগ্রহণ করেছেন বাদল সরকার এবং সম্পাদনার দায়িত্বে রয়েছেন এম. ডি. কালাম।
প্রেম, বন্ধুত্ব, আত্মত্যাগ এবং বিচ্ছেদের আবেগঘন গল্প নিয়ে দর্শকদের সামনে আসতে চলেছে ‘জান্নাত – এ টেল অফ ডেস্টিনি’। ছবির অফিসিয়াল টিজার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ব্রাইট স্ক্রিন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।


