Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিপাড়ার গুঞ্জন। শীঘ্রই বিবাহ বিচ্ছেদ হবে ঐশ্বর্য রাই আর অভিষেক বচ্চনের মধ্যে (Abhishek-Aishwarya Divorce Rumor)। অনেকদিন ধরেই ফাটল ধরছিল এই তারকা দম্পতির সংসারে। তবে এখন জল্পনা তুঙ্গে। যদিও এই তারকা দম্পতি এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন। ডিভোর্স নিয়ে কোনও মন্তব্য করেননি।
আর এখানে একটা নাম বারংবার চলে আসছে। তিনি আর কেউ নন, নিমরত কৌর। অভিষেকের ‘দশভি’ ছবির সহ অভিনেত্রী।
জুনিয়র বচ্চনের নাম তার সঙ্গে জুড়ে চলছে সমালোচনা। আবার অনেকে এও বলছেন, নিমরত অভিষেক নাকি সম্পর্কে রয়েছেন। এরই মাঝে বিস্ফোরক খবর শোনা গিয়েছে যে নিমরতকে নাকি উপহার পাঠিয়েছিলেন খোদ অমিতাভ বচ্চন।
তবে কি তিনি ছেলের এই সম্পর্ককে মেনে নিলেন?
না, এই ঘটনাটা অনেক পুরনো। দশভি ছবিতে নিমরতের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন বিগ বি। সেই সৌজন্যেই অভিনয়ের প্রশংসা করে ফুল পাঠিয়েছিলেন।
একদিকে যখন অভিষেকের ডিভোর্স নিয়ে বিতর্ক হচ্ছে। তখন বিমানবন্দরে বেশ রাফ এন্ড টাফ মেজাজে দেখা গেল অভিনেতাকে। তার হাবভাবে স্পষ্ট, মেজাজটা একদম ভাল ছিল না।
আরও পড়ুন: Entertainment News: অতীত সামান্থা, ফের বিয়ের পিঁড়িতে নাগা চৈতন্য
সম্প্রতি শুরু হয়েছে প্রো কবাডি লীগ। এখানে রয়েছে অভিষেকের দল জয়পুর পিঙ্ক প্যান্থারস। নিজের দলকে উৎসাহ দিতে অভিষেক মাঝেমধ্যে গ্যালারিতে থাকেন। আগের মরশুমে তাকে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চনের সঙ্গে। তবে এবার তাকে দেখা গেল একা। যদিও সম্প্রতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের একটা ভিডিয়োতে অভিষেক, ঐশ্বর্য আর তাদের মেয়ে আরাধ্যা বচ্চনকে এক ঝলক দেখা গিয়েছিল একসঙ্গে।
বলিপাড়ার অন্য খবর
ওদিকে বালিপাড়ার ছোট পর্দায় একটা ভালো খবর রয়েছে। সপ্তাহের শুরুতেই সুখবর দিয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দৃষ্টি ধামি। তিনি মা হয়েছেন। ইনস্টাগ্রামের পোষ্টে মেয়ের জন্মের খবর জানিয়েছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, “সোজা স্বর্গ থেকে এসেছে। আমাদের জীবনে নতুন একটা শুরু। আমাদের মেয়ে হয়েছে, বাবা-মা হিসেবে আমরা খুবই আনন্দিত”।
আরও পড়ুন: ভোররাতেই কলকাতা ছাড়লেন রূপসা ও সায়নদ্বীপ, হানিমুনে কোথায় গেলেন নবদম্পতি?
অন্যদিকে আবার এক বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বেশ বিপদে পড়েছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। একের পর এক বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। অভিযোগ, উর্দি পড়ে নষ্ট করেছেন মহারাষ্ট্র পুলিশের ভাবমূর্তি। এক গেমিং সংস্থার বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন অভিনেতা। এরপরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মহারাষ্ট্রের এক সংগঠন। অভিযোগ, অভিনেতা ওই গেমিং অ্যাপের বিজ্ঞাপনে মহারাষ্ট্র পুলিশের উর্দি ব্যবহার করে পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছেন।
পুষ্পা ২
বক্স অফিসে আসছে বড় ধামাকা। পুষ্পার পর এই ছবির সিক্যুয়েল বিশ্বের বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করতে পারে। আসছে পুষ্পা ২, কিন্তু অবাক করার বিষয় হলো, আগামী ডিসেম্বরে ছবিটির মুক্তির আগেই নির্মাতারা এক হাজার কোটি টাকা আয় করেছেন। ছবি মুক্তির আগেই ছবির বিভিন্ন সত্ব বিক্রি করে বিনিয়োগ করা টাকা ঘরে তুলে ফেলেছেন নির্মাতারা। তাই ছবি মুক্তির আগেই ব্লকবাস্টার। শোনা যাচ্ছে, ‘পুষ্পা ২’ এর বাজেট ৫০০ কোটি টাকা।


